শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • কাউখালীতে মৃৎ শিল্পিদের দুটি আধুনিক মেশিন দিলেন জেলা প্রশাসক

    পিরোজপুর প্রতিনিধি

    ২ জুলাই, ২০২২ ১১:৫৮ পূর্বাহ্ন

    কাউখালীতে মৃৎ শিল্পিদের দুটি আধুনিক মেশিন দিলেন জেলা প্রশাসক

    পিরোজপুরের কাউখালীর উপজেলার সোনাকুর এলাকার মৃৎশিল্পিদের কাজের সুবিধার্থে আধুনিক মেশিন দিয়েছেন পিরোজপুরের জেলা প্রশাসক। শুক্রবার (১ জুন) বিকেলে কাউখালীর উপজেলার সোনাকুর এলাকার ভাঙ্গন কবলিত অসহায় মৃৎশিল্পিদের কাজের জন্য মটর চালিত দুটি আধুনিক মেশিন তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান।

    এসময় উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা খাতুন রেখা, সহকারী কমিশনার ভূমি জান্নাত আরা তিথি, কাউখালী উপজেলা ভাইচ চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন প্রমুখ। এসময় ভাঙ্গন কবলিত এলাকার অসহায় মৃত শিল্পিরা ৫০ হাজার টাকা করে দুটি আধুনিক মেশিন পেয়ে জেলা প্রশাসককে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

    এর আগে দুপুরে কাউখালী উপজেলা পরিষদ মিলনায়তনে ২০২১-২২ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে উফশী আমন ধান উৎপাদন বৃদ্ধির লক্ষে কৃষি প্রনোদনা কর্মসূচীর আওতায় উফশী আমন ধান এর বীজ ও রাসায়নিক সার সরবরাহের নিমিত্তে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। এসময় প্রান্তি কৃষকদের মাঝে বিনা মূল্যে আমন ধঅনের উৎপাদন বৃদ্ধির জন্য বীজ ও সার বিতরণ করা হয়।

    এরপরে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ইউপি সদস্য, ইউনিয়ন পরিষদ সচিব এবং হিসাব সহকারীদের এম আই এস প্রশিক্ষণ কর্মসূচীতে প্রধঅন অতিথি হিসেবে অংশগ্রহন করেন জেলা প্রশাসক।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর