বড় ভাইয়ের চোখ তুলে নিল ছোট ভাই

পিরোজপুর প্রতিনিধি

৩০ জুন, ২০২২ ১০:২৫ অপরাহ্ন

বড় ভাইয়ের চোখ তুলে নিল ছোট ভাই

পিরোজপুরের ইন্দুরকানীতে জমিসংক্রান্ত বিরোধের জেরে বড় ভাই ওবায়দুল খানের (৪৫) এর চোখ তুলে নিয়েছে বলে অভিযোগ উঠেছে ছোট ভাই আছলাম আলীর বিরুদ্ধে।

বুধবার (২৯ জুন) রাতে উপজেলার পত্তাশী ইউনিয়নের পশ্চিপত্তাশী গ্রামে ঘটনটি ঘটেছে। তারা উপজেলার পত্তাশী ইউনিয়নের পশ্চিম পত্তাশী গ্রামের চাহেব আলী খানের ছেলে।

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক বিষয়টি জানিয়েছেন।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান,  আছলাম আলী খান তার বড় ভাই ওবায়দুল খানকে বুধবার রাত ১০টার দিকে ডেকে নিয়ে প্রথমে রড দিয়ে আঘাত করেন। এতে তিনি আহত হয়ে পড়ে গেলে ওই রড দিয়ে আবারও আঘাত করে তার বাম চোখ তুলে দেয়। এ সময় রডের আঘাতে ওবায়দুলের মুখমণ্ডল বিকৃত হয়ে যায়। স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করেন। পরে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

স্থানীয় ইউপি সদস্য নাজমুল হাসান জানান, দুই ভাইয়ের মধ্যে দীর্ঘ দিন ধরে জমি সংক্রান্ত বিরোধের কারণে এ ঘটনা ঘটেছে।

ওসি মো. এনামুল হক আরও জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

 




সাতদিনের সেরা খবর

সারাদেশ - এর আরো খবর