শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ঢাবি উপাচার্যের সঙ্গে স্পেনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সাক্ষাৎ

    নিজস্ব প্রতিবেদক

    ২৯ জুন, ২০২২ ০৯:৫৫ পূর্বাহ্ন

    ঢাবি উপাচার্যের সঙ্গে স্পেনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সাক্ষাৎ

    ঢাকাস্থ স্পেন দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ও ডেপুটি হেড অব মিশন মিজ এমিলিয়া সেলিমিন রিডন্ডো ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করেন।

    মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের তার কার্যালয়ে সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে বিশেষ করে বাংলাদেশ-স্পেন কূটনীতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আলোচনা করেছেন।

    উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বৈঠকে পারস্পরিক সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচনের উপর গুরুত্বারোপ করেন।

    তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং স্পেনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরও জোরদার করার ব্যাপারেও আলোচনা করেন।
    উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা এবং এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চলমান যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম জোরদার করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করায় স্পেনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান।




    সাতদিনের সেরা খবর

    শিক্ষা - এর আরো খবর

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    ২৯ জুন, ২০২২ ০৯:৫৫ পূর্বাহ্ন