শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • সুনামগঞ্জে বন্যার্তদের মাঝে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের ত্রাণ বিতরণ

    পিরোজপুর প্রতিনিধি

    ২৮ জুন, ২০২২ ১১:১৬ অপরাহ্ন

    সুনামগঞ্জে বন্যার্তদের মাঝে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের ত্রাণ বিতরণ

    সুনামগঞ্জে বর্তমান সৃষ্ট বন্যায় সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুরমা উপজেলার বিভিন্ন গ্রামে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের পক্ষ থেকে ৪০০ শত পরিবারের মাঝে ত্রান বিতরণ করা হয়। মঙ্গলবার (২৮ জুন) শিক্ষক কর্মচারী ঐক্যজোটের পক্ষ সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুরমা উপজেলার বিভিন্ন গ্রামের  হাওর এলাকায় বন্যার্থদের মাঝ নৌকার মাধ্যমে বাড়ী বাড়ী গিয়ে ত্রাণ দেওয়া হয়।

    ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভূইয়া, সহকারী অধ্যাপক সমিতির সভাপতি আলমগীর হোসেন, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক আব্দুর রহমান, সিলেট বিভাগীয় কমিটির সভাপতি নিজাম উদ্দিন তরফদার সহ শিক্ষক নেতারা।

    ত্রান বিতরণ করার সময় শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভূইয়া বলেন, আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে গণমানুষের মাঝে খাদ্য সহায়তা দিতে সুনামগঞ্জে এসেছি। আজ আমরা বন্যায় কবলিত ৪০০ পরিবারের মাঝে খাদ্য বিতরন করেছি।

    সহকারী অধ্যাপক সমিতির সভাপতি আলমগীর হোসেন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় আমরা খাদ্য সহয়তা নিয়ে  বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারেদের জন্য খাদ্য সহায়তা নিয়ে এসেছি। আমরা কিছুদিন সুনামগঞ্জে রয়েছি। সুনামগঞ্জের বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্থদের মাঝে চাল, ডাল, তেল, পিয়াজ, লবন এবং আলু বিতরন করবো। বন্যার পানি নেমে যেতে শুরু করলেও বাড়িতে রান্না করার পরিবেশ নেই। তাই দুরে কোথাও উচু স্থানে গিয়ে রান্নার কাজ করে খেতে হচ্ছে। বর্তমানে এছাড়া আর কোন উপায় নাই।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর