শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ভান্ডারিয়ায় শ্লীলতাহানীর চেষ্টায় মাদ্রাসা অধ্যক্ষ আটক

    পিরোজপুর প্রতিনিধি

    ২৮ জুন, ২০২২ ১২:৪৭ অপরাহ্ন

    ভান্ডারিয়ায় শ্লীলতাহানীর চেষ্টায় মাদ্রাসা অধ্যক্ষ আটক

    পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ইকড়ি ইউনিয়নের আতরখালী ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইদ্রিস আলী সিকদারকে আটক করেছে ভান্ডারিয়া থানা পুলিশ । তার বিরুদ্ধে মাদ্রাসার আয়া সায়লা আক্তারকে (২৫) শ্লীলতাহানীর জন্য হাত ধরে টানাটানি সহ কু-প্রস্তাপ করার অভিযোগ উঠেছে। এ অভিযোগে ভান্ডারিয়া থানা পুলিশের এস আই মো.হুমায়উন কবির অধ্যক্ষকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসেন। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুর দেড়টার দিকে।

    এ বিষয় জানতে চাইলে ওই মাদ্রাসার অফিস সহকারি মো. শহিদুল ইসলাম মোবাইল ফোনে জানিয়েছেন মাদ্রাসার অভ্যন্তরীণ অর্ধ বার্ষিক পরীক্ষা শেষে অধ্যক্ষ আয়াকে মাদ্রাসায় থাকতে বলে অন্যদের ছুটি দিয়ে দেন। এ সময় আমি সহ দুই কর্মচারী ও শিক্ষক মাদ্রাসার গেটেরে সামনের দোকানে ছিলাম। আয়ার ডাকচিৎকার শুনে আমরা দৌড়ে এসে অধ্যক্ষ সহ তাদেরকে অফিস রুমে আটক করি।

    ঘটনার সত্যতা নিশ্চিত করে আয়া সায়লা আক্তার বলেন, ৯৯৯ এ ফোন দিয়ে আমি পুলিশের সহযোগিতা চাইলে ভান্ডারিয়া থানার এস আই মো.হুমায়উন কবির সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনা স্থলে পৌঁছান। পরে জিজ্ঞাসাবাদের জন্য অধ্যক্ষ ও আয়াকে থানায় নিয়ে আসেন। সায়লা বলেন, বিভিন্ন সময় চরিত্রহীন অধ্যক্ষ এর আগেও আমাকে কু প্রস্তাব দিয়ে আসছে। জানতে চাইলে ইকড়ি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হাই হাওলাদার জানান, এ ন্যাক্কার জনক ঘটনাটি আমি শুনেছি। উল্লেখ্য আয়া সায়লা আক্তার এক কন্যা সন্তানের জননী ও প্রবাসী নজরুলের স্ত্রী। এ বিষয়ে এস আই মো.হুমায়উন কবির জানান, অভিযোগ পেয়ে আমরা জিজ্ঞাসাবাদের জন্য অধ্যক্ষকে থানায় নিয়ে আসি।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর