শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ বিজয়ের পথে বাংলাদেশি ওয়াসফিয়া

    নিজস্ব প্রতিবেদক

    ২৮ জুন, ২০২২ ১০:৫১ পূর্বাহ্ন

    দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ বিজয়ের পথে বাংলাদেশি ওয়াসফিয়া

    প্রথম বাংলাদেশি হিসাবে পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কে২ জয় করতে যাচ্ছেন পর্বতারোহী ওয়াসফিয়া নাজরীন। রোববার (২৬ জুন) একটি পর্বতারোহী দলের সঙ্গে পাকিস্তানের কারাকোরাম পর্বতমালার কে২ বেইজ ক্যাম্পে পৌঁছার কথা নিজের ইনস্টাগ্রাম পাতায় জানান ওয়াসফিয়া।

    স্থানীয়ভাবে চোগোরি নামে পরিচিত কে২ পর্বতের পাশাপাশি ব্রড পিকেও উঠবে ওয়াসফিয়ার দল। ব্রড পিক স্থানীয়ভাবে পরিচিত ফাইচান কাংরি নামে।

    ইনস্টাগ্রামে বেইজ ক্যাম্পে নিজের ছবি দিয়ে ওয়াসফিয়া লিখেছেন, কে২ এর হৃদয় থেকে শুভেচ্ছা। পুরো সময়ে নেটওয়ার্ক না থাকায় দুঃখ প্রকাশ করছি।

    আরেকটা ছবি দিয়ে এভারেস্টজয়ী এই বাংলাদেশি নারী বলেন, “মহান পিতা চোগোরিকে বা কে২ দেখে পুরো সময় কেঁদেছি আমি।”

    ’হিংস্র পর্বত’ নামে পরিচিত কে২ অনেক পর্বতারোহীর বিবেচনায় এভারেস্টের চেয়েও দুর্গম। পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গে ৮ হাজার ৬১১ মিটার উঁচু।

    কারাকোরাম পর্বতমালার আরেকটি শৃঙ্গ ব্রড পিকও সামিট করবেন ওয়াসফিয়ারা। এর উচ্চতা ৮ হাজার ৬৮ মিটার।গত ১৪ জুন এক ফেইসবুক লাইভে নিজের কারাকোরাম পর্বত জয়ের পরিকল্পনার বিস্তারিত তুলে ধরেন ওয়াসফিয়া।

    তিনি বলেন, কারাকোরাম দুই শৃঙ্গ পাড়ির এই অভিযান দুই থেকে আড়াই মাসের। কে২ বেইজ ক্যাম্প থেকেই দুতো ৮ হাজার মিটারের উচ্চতার পর্বতারোহণ করবেন তারা। প্রথমে ব্রড পিকে যাবেন, তারপরে কে২ তে।

    দেশবাসীর দোয়া প্রত্যাশা করে ওয়াসফিয়া বলেন, “দুইটা ৮ হাজার মিটারের চূড়ায় পরপর উঠা সহজ কথা নয়। আমরা আমাকে দোয়ায় রাখবেন।”

    পর্বতারোহীদের জন্য দুর্গম হওয়ার কারণে কে২-তে যাওয়া মানুষের সংখ্যা অত বেশি না হওয়ার কথা তুলে ধরে তিনি বলেন, “স্পেসে যত মানুষ গেছে, তার চেয়ে কম মানুষ গেছে কে২ তে। মানে খুব কম মানুষই কে২ তে যাওয়ার অ্যাটেম্প করেছে।

    “শুধু প্রথম বাংলাদেশি নারী যাচ্ছে সেখানে। এই পর্বতে নারীরা সেভাবে সাহস করে না বলা হয়। আমাদের দলে আছে ৬ জন নারী।”

    সেখানকার পরিবেশ দুর্গম হওয়ার কথা তুলে ধরে ওয়াসফিয়া বলেন, “কারাকোরামের ভিন্ন ব্যাপার হচ্ছে ক্রেজি ওয়েদার। এভারেস্‌ট থেকেও এটা ভিন্নতর। শুষ্ক আর রুক্ষ আবহাওয়া।”

    ২০১২ সালের ২৬ মে ওয়াসফিয়া দ্বিতীয় বাংলাদেশি নারী হিসেবে এভারেস্ট চূড়ায় উঠেন। তিনি সেভেন-সামিটিয়ার বা পৃথিবীর সাত মহাদেশের সব বড় পর্বতজয়ী একজন।

    এবার কারাকোরামের পর্বত জয়ে তাদের দলের নেতৃত্ব দিচ্ছেন নেপালি পর্বতারোহী মিংমা তেনজি শেরপা।

     




    সাতদিনের সেরা খবর

    সাফল্য - এর আরো খবর

    এআইপি পেয়ে অভিভূত সম্মাননাপ্রাপ্ত ২২জন

    এআইপি পেয়ে অভিভূত সম্মাননাপ্রাপ্ত ২২জন

    ২৮ জুন, ২০২২ ১০:৫১ পূর্বাহ্ন