শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পাইকগাছায় উপজেলা প্রশাসনের র‌্যালি ও আলোচনা

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

    ২৭ জুন, ২০২২ ০৯:৩৯ পূর্বাহ্ন

    পাইকগাছায় উপজেলা প্রশাসনের র‌্যালি ও আলোচনা

    খুলনার পাইকগাছায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার  সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু ও লিপিকা ঢালী, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, ওসি (তদন্ত) মোঃ রফিকুল ইসলাম।

    এতে জুম এ্যাপসের মাধ্যমে যুক্ত হয়ে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম। উপজেলা সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান’র উপস্থাপনায় এতে বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, পল্লী সঞ্চয় ব্যাংক শাখা ব্যবস্থাপক জয়ন্ত কুমার ঘোষ, ইন্সট্রাক্টর রিসোসসেন্টার মোঃ ঈমান উদ্দিন, পিআইও ইমরুল কায়েস, এমএম আব্দুস সামাদ, জাকির হোসেন,  আবু হানিফসহ উপজেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর