শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পরিকল্পনা বাস্তবায়নে দীর্ঘসূত্রিতা দুর্নীতির সুযোগ সৃষ্টি করে: গণশিক্ষা প্রতিমন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক

    ২৭ জুন, ২০২২ ০৮:৫২ পূর্বাহ্ন

    পরিকল্পনা বাস্তবায়নে দীর্ঘসূত্রিতা দুর্নীতির সুযোগ সৃষ্টি করে: গণশিক্ষা প্রতিমন্ত্রী

    প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এমপি বলেছেন, উন্নয়নের মহাসড়কে দুর্বার গতিতে এগিয়ে চলা বাংলাদেশকে নতুন গন্তব্যে নিয়ে যেতে সরকারি কর্মকর্তা ও কর্মচারিদের সঠিক পরিকল্পনা গ্রহণ ও যথাসময়ে এর বাস্তবায়নে জোর দিতে হবে। দীর্ঘসূত্রিতা উন্নয়নের অন্তরায়; এটি অপচয় ও দুর্নীতির সুযোগ সৃষ্টি করে।  
    তিনি বলেন, সরকারি কর্মকর্তাদের সিদ্ধান্ত গ্রহণ করার দক্ষতা অর্জন করতে হবে পাশাপাশি দেশপ্রেম, সততা ও কর্তব্যনিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করতে হবে; তবেই দেশের জন্য আমাদের পূর্বসূরীদের জীবন বিসর্জন দেয়া স্বার্থক হবে।


    তিনি রোববার সকালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণলায়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের বার্ষিক কর্মসম্পাদক চুক্তি (এপিএ) স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
    সিনিয়র সচিব আমিনুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে ২০২২-২৩ অর্থ বছরে মন্ত্রণালয়ের সাথে এপিএ চুক্তি স্বাক্ষর করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মুহিবুর রহমান, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক আতাউর রহমান, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির মহাপরিচালক মো. শাহ আলম ও শিশু কল্যাণ ট্রাস্টের পরিচালক আবুল বাশার।


    অনুষ্ঠানে ২০২১-২২ অর্থবছরে বিভিন্ন ক্যাটাগরিতে শুদ্ধাচার পুরস্কার বিজয়ী কর্মকর্তা-কর্মচারীদের পুরস্কার প্রদান করা হয়।

     




    সাতদিনের সেরা খবর

    শিক্ষা - এর আরো খবর

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    ২৭ জুন, ২০২২ ০৮:৫২ পূর্বাহ্ন