শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পদ্মা সেতুর পথে পিরোজপুর আওয়ামী লীগের ১৫ হাজার নেতাকর্মী

    পিরোজপুর প্রতিনিধি

    ২৪ জুন, ২০২২ ১০:৩৭ অপরাহ্ন

    পদ্মা সেতুর পথে পিরোজপুর আওয়ামী লীগের ১৫ হাজার নেতাকর্মী

    স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠিতব্য সমাবেশ সফল করতে পিরোজপুর জেলা থেকে মুক্তিযোদ্ধাসহ জেলা পরিষদের প্রশাসকের নেতৃত্বে ১৫ হাজার আওয়ামীলীগের নেতাকর্মী যোগ দেয়ার পথে। আজ শুক্রবার (২৪ জুন) সকাল থেকেই ভান্ডারিয়ার চরখালী ফেরীঘাটে যোগ দিতে দেখা গেছে নেতাকর্মীদের। দুপুরেই পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো: মহিউদ্দিন মহারাজের নেতৃত্বে নেতাকর্মীরা সমাবেশস্থলে উদ্দিশ্যে রওয়ানা হয়।

    পিরোজপুরের বিভিন্ন লঞ্চঘাট থেকে ৬টি বিলাসবহুল লঞ্চ বন্দর ত্যাগ করবে। ২৫ জুন সকাল ৮টায় পদ্মা সেতুর উদ্বোধনী সমাবেশে অংশ নেবেন নেতাকর্মীরা। এ সফরের লঞ্চ ভাড়া এবং ১৫ হাজার নেতাকর্মীর চারবেলা খাবারের ব্যয় বহন করছেন প্রশাসক মহিউদ্দিন মহারাজ। স্বপ্নের সেতুর উদ্বোধনী সমাবেশে বিলাসবহুল কীর্তনখোলা-১০, যুবরাজ-৭, সুরভী-৯, পারাবত-৮, মর্নিংসান-৯ ও ঈগল-৮ লঞ্চ সহ মোট ছয়টি লঞ্চে প্রায় ১৫ হাজার যোগ দিবেন। নেতাকর্মীদের সুবিধার্থে ভান্ডারিয়ার চরখালী, মঠবাড়িয়ার বড়মাছুয়া, ইন্দুরকানী লঞ্চঘাট, পিরোজপুরের হুলারহাট লঞ্চঘাট, কাউখালী লঞ্চঘাট ও ফেরীঘাট থেকে উঠবেন নেতাকর্মীরা।

    পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো: মহিউদ্দিন মহারাজ জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একক প্রচেষ্টায় তৈরী স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনী সমাবেশ কে সফল করার লক্ষে আমাদের এ যাত্রা। 




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর