শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ

    বন্যা দুর্গত মানুষের জন্য কলেজে কলেজে রুটি বানাবে শিক্ষার্থীরা

    নিজস্ব প্রতিবেদক

    ২৩ জুন, ২০২২ ০৬:৪৭ অপরাহ্ন

    বন্যা দুর্গত মানুষের জন্য কলেজে কলেজে রুটি বানাবে শিক্ষার্থীরা

    বন্যা দুর্গত মানুষের জন্য খাদ্য সহায়তা প্রদানের উদ্যোগ গ্রহণ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের একদিনের বেতনের ১২ লক্ষ টাকা তুলে প্রাথমিকভাবে সিলেটে বন্যা দুর্গত মানুষের সহায়তার জন্য পাঠানো হয়েছে। ওই অঞ্চলের ১২টি কলেজকে খাদ্য সহায়তা পৌঁছে দেয়ার দায়িত্ব দেয়া হয়েছে। বরাদ্দকৃত অর্থ দিয়ে ১২টি কলেজের শিক্ষার্থীরা নিজ হাতে কলেজে কলেজে রুটি ও খাদ্যসামগ্রী তৈরি করবে। এরপর এগুলো প্রস্তুত করে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে পৌঁছে দেবে। দুর্গম এলাকায় হাতে তৈরি এইসব রুটি ও খাদ্যসামগ্রী নির্বিঘ্নে পৌঁছে দিতে সহায়তা করবে বাংলাদেশ সেনাবাহিনী।

     

    এসব বিষয় নিয়ে আজ বৃহস্পতিবার (২৩ জুন) বিকালে সিলেট অঞ্চলের ১২টি কলেজের অধ্যক্ষদের সঙ্গে অনলাইন প্লাটফর্ম জুম অ্যাপের মাধ্যমে এক জরুরি বৈঠকে মিলিত হয়েছেন উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান। বৈঠকে সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষবৃন্দ ছাড়াও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি, সেনাবাহিনীর একজন দায়িত্বশীল কর্মকর্তাও সংযুক্ত ছিলেন।

     

    বৈঠকে বন্যা দুর্গত মানুষের মাঝে সুষ্ঠুভাবে খাদ্য সহায়তা বিতরণে সকলের সহযোগিতা কামনা করেন উপাচার্য। তিনি বলেন, ‘শুধু সিলেট নয়, সারা দেশে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সব সময় থাকবে জাতীয় বিশ্ববিদ্যালয়।’ দীর্ঘমেয়াদী সহায়তার জন্যও বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি রয়েছে বলে জানান উপাচার্য ড. মশিউর রহমান। অন্যান্য কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের এই ধরনের জনকল্যাণমূলক কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের জন্য আহ্বান জানান উপাচার্য । 




    সাতদিনের সেরা খবর

    শিক্ষা - এর আরো খবর