শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান সেন্টুর মৃত্যুতে জাতীয় পার্টির শোক

    নিজস্ব প্রতিবেদক

    ২৩ জুন, ২০২২ ০৬:২৯ অপরাহ্ন

    সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান সেন্টুর মৃত্যুতে জাতীয় পার্টির শোক

    জাতীয় পার্টি নাটোর জেলার প্রতিষ্ঠাতা সভাপতি, সাবেক সংসদ সংসদ সদস্য, নাটোর জেলা পরিষদ চেয়ারম্যান ও পার্টির সাবেক প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ মজিবুর রহমান সেন্টু (৮৫) হৃদরোগে আক্রান্ত হয়ে আজ নাটোর শহরের নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন।
    (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

    বর্ষীয়ান এই নেতার মৃত্যুতে জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান ও জাতীয় সংসদে বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
    শোক বার্তায় জনাব জি এম কাদের বলেন, মজিবুর রহমান সেন্টু একজন দেশপ্রেমিক ও জনদরদী নেতা ছিলেন। তিনি আজীবন জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা প্রয়াত পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ এর আদর্শের ধারক ও বাহক ছিলেন। তাঁর মৃত্যু জাতীয় পার্টির জন্য এক অপূরণীয় ক্ষতি।
    জাতীয় পার্টি চেয়ারম্যান  মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।

    মৃত্যুকালে তিনি ৩ ছেলে, নাতি,নাতনি সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

    অনুরূপ এক শোকবার্তায় জাতীয় পার্টি মহাসচিব এড. মোঃ মুজিবুল হক চুন্নু এমপি জাতীয় পার্টির নেতা, সাবেক সংসদ সদস্য ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা  মোঃ মজিবুর রহমান সেন্টু'র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের  সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
    তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।

    আজ বাদ মাগরিব নাটোরের কাতারি ঈদগাহ মাঠে নামাজে জানাযা শেষে নাটোর কেন্দ্রীয় কবরস্থানে মরহুমকে দাফন করা হবে।




    সাতদিনের সেরা খবর

    রাজনীতি - এর আরো খবর