পিরোজপুরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামী লীগের পুষ্পস্তবক অর্পণ

পিরোজপুর প্রতিনিধি

২৩ জুন, ২০২২ ০৬:২৪ অপরাহ্ন

পিরোজপুরে  বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামী লীগের পুষ্পস্তবক অর্পণ

বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পিরোজপুরে জেলা আওয়ামী লীগ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন।

আজ বৃহস্পতিবার (২৩ জুন) সকালে পিরোজপুর জেলা আওয়ামী লীগ কার্যালয় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তক অর্পণ করেন জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সাংসদ আলহাজ্ব একেএম আউয়াল।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কানাইলাল বিশ্বাস, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন মল্লিক (স্বপন) সাধারণ সম্পাদক রেজাউল করিম শিকদার (মন্টু) পৌর আওয়ামী লীগের সভাপতি সাদ উল্লাহ্ লিটন সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম (মিরন) ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আহসান ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।




সাতদিনের সেরা খবর

সারাদেশ - এর আরো খবর