পাইকগাছায় বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের ফাইনাল খেলায় কৃষ্ণনগর ও হাউলী প্রতাপকাটী সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। বুধবার বিকালে সরকারি উচ্চ বিদ্যালয় ফুটবল মাঠে অনুষ্ঠিত খেলায় লতার মুনকিয়া অমর কানন সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-০ ব্যবধানে পরাজিত করে চাঁদখালীর কৃষ্ণনগর হুলা সরকারি প্রাথমিক বিদ্যালয় (বালক) এবং হরিঢালীর হরিদাশকাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-০ ব্যবধানে পরাজিত করে কপিলমুনির হাউলী প্রতাপকাটী সরকারি প্রাথমিক বিদ্যালয় (বালিকা) চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে উপজেলা শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহার সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। বিশেষ অতিথি ছিলেন, মেয়র সেলিম জাহাঙ্গীর, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ^াস, ইউআরসি ইন্সট্যাক্টর ঈমান উদ্দীন, সহকারী শিক্ষা কর্মকর্তা মির্জা মিজানুর রহমান, শেখ ফারুক হোসেন, আলমগীর হোসেন, দেবাশীষ দাশ, আছাদুজ্জামান, ঝংকার ঢালী, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি রবীন্দ্রনাথ রায়, সাধারণ সম্পাদক নূরুজ্জামান, মোঃ আব্দুল আজিজ।
উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষক আশুতোষ কুমার মন্ডল, মিলিজিয়াসমিন, সেলিনা পারভীন, ছন্দা ঘোষ, জাহানারা খাতুন, শংকর প্রসাদ রায়, গোপাল বিশ^াস, পিনাক্কী সাধু, মুকুল নন্দী, বিএম আক্তার হোসেন, খলিলুর রহমান, চুমকি রায়, নিতাই পদ মিস্ত্রী, ললিতা নাথ, আলমগীর আলম ও সাংবাদিক এন ইসলাম সাগর। ধারাভাষ্যে ছিলেন, শিক্ষক সৌরভ রায়, মহাসিন আজম, অনুপ কুমার সরকার ও হাফিজুল ইসলাম। খেলা পরিচালনা করেন শিক্ষক এসকে আছাদুল্লাহ মিঠু, অজয় কুমার রায়, ইসরাইল হোসেন, আশীষ কুমার রায় ও এনামুল হক।