শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • নদীতে নেট জালের রেনু-পোনাতেই চলে তাদের সংসার

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

    ২২ জুন, ২০২২ ১২:১৮ অপরাহ্ন

    নদীতে নেট জালের রেনু-পোনাতেই চলে তাদের সংসার

    নদীতে ভাটার টান। তীরে একদল নারী-পুরুষ টানছেন নেট জাল। দূর থেকে জাল টানতে দেখা গেলেও কী মাছ ধরছেন তা বোঝার উপায় নেই। নদীর তীরের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত  জাল টেনে চলেছেন। মাঝে-মধ্যে নিবিড় পর্যবেক্ষণ করে জালে আটকে পড়া ক্ষুদ্র আকৃতির গলদা চিংড়ির রেণু ও বাগদার পোনা নদীর চরে রাখা গামলাতে উঠিয়ে রাখছেন। এমনই দৃশ্যের দেখা মেলে পাইকগাছার সোলাদানাঘাট সংলগ্ন শিবসা নদীর তীরে। প্রতিদিন ভাটার শুরুতেই নদীতে নেমে শেষ পর্যন্ত এভাবে গলদা ও বাগদার পোনা ধরেন তারা।
    মঙ্গলবার সকাল ৯টার দিকে সোলাদানা খেয়াঘাটের পাশে পোনা ধরছিলেন ইবাদুল হক (৫২)। তিনি বলেন, জোয়ার ভাটার ওপর নির্ভর করে গলদা চিংড়ির রেণু ও বাগদার পোনা ধরা হয়। প্রতিদিন ভাটার শুরুতে নদীতে নামি আর শেষ পর্যন্ত মাছের রেণু ধরি। এখান থেকে যে পোনাপাওয়া যায় সেগুলো আড়তে যেয়ে বিক্রি করি। প্রতি পিস রেণু এক টাকা করে বিক্রি করি। এতেদৈনিক ১০০ থেকে ২০০ টাকা আয় হয়। কোনো কোনো দিন কম-বেশিও হয়।
    তিনি বলেন, কখনো সাত-সকালে আবার কখনো রাতের বেলায় রেণু ধরতে হয়। এই দিয়ে এক ছেলে, এক মেয়ে ও স্ত্রীসহ চার সদস্যের সংসার চলে আমার। মাঝে-মধ্যে কৃষি কাজও করতে হয়। তবে মাছের পোনা ধরে বাজারে বিক্রি করে সংসার চলাতে হয়। শুধু ইবাদুল নয়, মুহিতুর, শাহিদা খাতুনসহ অসংখ্য মানুষ নদীতে রেণু ধরে উপার্জন করেন।
    সোলাদান ঘাটে দাঁড়িয়ে থাকা গড়ইখালী ইউনিয়নের ফকিরাবাদ গ্রামের বাসিন্দা মো. আবু মুসা সরদার বলেন, ভাটার সময়ে জেলেরা নেট জাল দিয়ে গলদা রেণু ও বাগদা পোনা ধরে। এই রেণু ও পোনা নিয়ে আড়তে বিক্রি করি। সেখান থেকে ব্যবসায়ীরা রেণু ও পোনা কিনে ঘেরে ছেড়ে দেন। এসব রেণু ও পোনা বিক্রি করে তাদের সংসার চলে।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর