শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ভিডিও কনফারেন্সে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী

    পিরোজপুরে গৃহহীনদের মাঝে পুলিশের নির্মিত গৃহ হস্তান্তর

    মো: নুর উদ্দিন শেখ, পিরোজপুর প্রতিনিধি

    ২২ জুন, ২০২২ ০৮:৩৬ পূর্বাহ্ন

    পিরোজপুরে গৃহহীনদের মাঝে পুলিশের নির্মিত গৃহ হস্তান্তর

    পদ্মা সেতুর উত্তর থানা ও দক্ষিণ থানার কার্যক্রম, বাংলাদেশ পুলিশ কর্তৃক দ্বিতীয় পর্যায়ে নির্মিত ১২০ টি গৃহ হস্তান্তর পুলিশ হাসপাতালের আধুনিকায়ন প্রকল্পের আওতায় ১২ টি পুলিশ হাসপাতাল এবং ৬ টি নারী ব্যারাক অনলাইন জিডি কার্যক্রমের ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    মঙ্গলবার (২১ জুন) বিকেলে প্রধানমন্ত্রী এসব প্রকল্প উদ্বোধন কালে পিরোজপুর পুলিশ লাইনস থেকে বরিশাল রেঞ্জের ডিআইজি এস এম আক্তারুজ্জামান সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে প্রধানমন্ত্রীর সাথে যুক্ত করেন গৃহ প্রাপ্তদের। এসময় বাংলাদেশ পুলিশ কর্তৃক গৃহ পেয়ে খাদিজা বেগম মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলে তার অভিমত প্রকাশ করেন এবং আবেগে আপ্লুত হয়ে পড়েন।

    এসময় উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এ্যাড. শ.ম. রেজাউল করিম এমপি, জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, পিরোজপুর জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক সংসদ সদস্য এ কে এম এ আউয়াল, পিরোজপুর পৌরসভার মেয়র আলহাজ¦ মো: হাবিবুর রহমান মালেক, জেলা পরিষদের প্রশাসক মহিউদ্দিন মহারাজ, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মজিবুর রহমান খালেক, সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী সহ জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তা ও সাংবাদিক, বিভিন্ন উপজেলা চেয়ারম্যানবৃন্দ, জেলা আওয়ামীলীগ, উপজেলা আওয়ামীলীগের, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    ভিডিও কনফারেন্স শেষে পিরোজপুর জেলার গৃহহীনদের মাঝে তাদের প্রাপ্ত গৃহটি হস্তান্তর করা হয়।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর