শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • অডিও ভাষণে আফগান প্রধানমন্ত্রী

    অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাবে না তালেবান সরকার 

    জাগো কণ্ঠ ডেস্ক

    ২৮ নভেম্বর, ২০২১ ১২:৩৭ অপরাহ্ন

    অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাবে না তালেবান সরকার 
    আফগান ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী

    আফগানিস্তানের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ প্রতিশ্রুতি দিয়ে বলেছেন, তালেবানের নেতৃত্বাধীন সরকার কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাবে না। গতকাল শনিবার তিনি এ প্রতিশ্রুতি দেন বলে দেশটির গণমাধ্যম ডেইলি সাবাহর সূত্রে জানা গেছে।

    সূত্রমতে, প্রথম ভাষণে আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলোকে যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তানে আরও বেশি সহায়তা দেওয়ার অনুরোধ জানান আফগান প্রধানমন্ত্রী।

    ১৫ আগস্ট তালেবান আফগানিস্তানের রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর প্রথমবারের মতো দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দের একটি অডিও ভাষণ প্রচার করা হয়।

    দেশটিতে নানা ধরনের সংকট দেখা দিলেও তালেবানের প্রতিষ্ঠাতা মোল্লা ওমরের সহযোগী ও রাজনৈতিক উপদেষ্টা মোল্লা হাসান আখুন্দ ছিলেন নীরব। এ জন্য সামাজিক যোগাযোগের মাধ্যমে তার তীব্র সমালোচনা হচ্ছিল। এর মধ্যে তার প্রায় ৩০ মিনিটের একটি ভাষণ দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচার করা হলো।

    ভাষণে আফগানিস্তানের প্রধানমন্ত্রী বলেন, আমরা সব দেশকে আশ্বাস দিচ্ছি যে, তালেবান কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাবে না। আমরা সব দেশের সঙ্গে ভালো বাণিজ্যিক সম্পর্ক চাই।

    তিনি আরও বলেন, আমরা আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলোকে বলছি, সহায়তা আটকে রাখবেন না। ক্লান্ত এ জাতিকে সহযোগিতা করুন, যাতে জনগণের সমস্যার সমাধান হয়।
     




    সাতদিনের সেরা খবর

    আন্তর্জাতিক - এর আরো খবর

    বাংলাদেশি শহীদুল আলমের ভাগ্যে যা ঘটলো!

    বাংলাদেশি শহীদুল আলমের ভাগ্যে যা ঘটলো!

    ২৮ নভেম্বর, ২০২১ ১২:৩৭ অপরাহ্ন