এবারও প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত লটারিতে ভর্তি

নিজস্ব প্রতিবেদক

৩ নভেম্বর, ২০২১ ০৮:২৭ অপরাহ্ন

এবারও প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত লটারিতে ভর্তি

গত বছরের মতো এবছরও সরকারি-বেসরকারি স্কুলে লটারির মাধ্যমে ভর্তি কার্যক্রম পরিচালিত হবে। টেলিটকের মাধ্যমে এই লটারি কার্যক্রম পরিচালনা করবে।

আজ বুধবার (৩ নভেম্বর) সকালে ভর্তি নীতিমালা চূড়ান্তকরণ সম্পর্কিত এক সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক সৈয়দ গোলাম ফারুক বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

বৈঠক সূত্রে জানা গেছে, করোনা সংক্রমণ এড়াতে সরকারি ও বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত সব ভর্তি লটারির মাধ্যমে সম্পন্ন হবে। এ ছাড়া এই বছরের ভর্তি নীতিমালায় বেশকিছু সংশোধন বা পরিবর্তন আনা হয়েছে। আগামী রবিবার এই নীতিমালা জারি করা হতে পারে বলে জানা গেছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেনের সভাপতিত্ব বৈঠকে রাজধানীর সরকারি-বেসরকারি তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানসহ মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।




সাতদিনের সেরা খবর

জাতীয় - এর আরো খবর

জামায়াতের ইফতারে প্রধানমন্ত্রীকে দাওয়াত

জামায়াতের ইফতারে প্রধানমন্ত্রীকে দাওয়াত

৩ নভেম্বর, ২০২১ ০৮:২৭ অপরাহ্ন