শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • সরকারি স্কুলের জায়গা বে-দখল: কার্যকর হয়নি ইউএনও'র আদেশ

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

    ২১ জুন, ২০২২ ০৯:৪৯ পূর্বাহ্ন

    সরকারি স্কুলের জায়গা বে-দখল: কার্যকর হয়নি ইউএনও'র আদেশ

    খুলনার পাইকগাছায় শহীদ গফুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সম্পত্তি  দখল মুক্ত করতে উপজেলা নির্বাহী অফিসারে আদেশ দেড় বছরেও কার্যকর হয়নি।
    অভিযোগে জানা যায়, পাইকগাছা পৌরসভার প্রাণকেন্দ্রে অবস্থিত শহীদ গফুর সরকারী প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়ের ০.৩৪০৮ একর জমির মধ্যে ০.৩৬৮ একর সম্পত্তি  ২৪ বছর জবর দখল করে রেখেছে চলন্তিকা  সংঘ।  ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত মোতাবেক সম্পত্তি  দখল মুক্ত করতে ৩১ জানুয়ারি ২০২১ নোটিশ দেয়া হয়। তাতে কোনাচ গুরুত্ব না দেয়ায় ২১ মার্চ ২০২১ উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেন কমিটির সভাপতি জগদীশ চন্দ্র রায়। অভিযোগটি আমলে নিয়ে তিনি ১৫ দিনের মধ্যে নোটিশ প্রদান পু্র্বক সরকারী সম্পত্তি দখল মুক্ত নিশ্চিত করার আদেশ দেন। দীর্ঘ  দেড় বছরেও সে আদেশ কার্যকর না হওয়ায় প্রধান শিক্ষক সেলিনা পারভীন ইউএনও দপ্তরে আবারও লিখিত অভিযোগ করেন। তিনিও একইরুপ আদেশ দেন। সে আদেশও কার্যকর হয়নি।

    সংঘের সাধারণ সম্পাদক জিএম মিজানুর রহমান বলেন, আজীবণ ক্লাব করতে দেয়ার শর্তে চলন্তিকা সংঘের নামীয় সম্পুর্ন জমি স্কুলের নামে রেজিষ্ট্রেি করে দেয়া হয়। সেভাবে সংঘের নিজস্ব কার্যালয় নির্মান করা হয়।

    উপজেলা শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ সাহা জানান,বিষয়টি তদন্তাধীন আছে। এব্যাপারে উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু বলেন, শহীদ এমএ গফুর সাহেব ছিলেন বঙ্গবন্ধুর একান্ত সহচর। আর তার নামীয় সরকারী সম্পত্তি দখলমুক্ত করে সেখানে শহীদ গফুর স্মৃতি পাঠাগার করার পরিকল্পনা নেয়া হচ্ছে।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ২১ জুন, ২০২২ ০৯:৪৯ পূর্বাহ্ন