শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পদ্মা সেতু উদ্ভোধনী সমাবেশ

    মহিউদ্দিন মহারাজের নেতৃত্বে যোগ দেবেন ১৫ হাজার নেতাকর্মী

    পিরোজপুর প্রতিনিধি

    ২১ জুন, ২০২২ ১২:৩৩ পূর্বাহ্ন

    মহিউদ্দিন মহারাজের নেতৃত্বে যোগ দেবেন ১৫ হাজার নেতাকর্মী

    পদ্মা সেতু উদ্বোধন হতে যাচ্ছে আগামী ২৫ জুন। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা সেতু উদ্বাধন করবেন। এ উপলক্ষে আয়োজিত সমাবেশ সফল করার লক্ষ্যে পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজের নেতৃত্বে ১৫ হাজার নেতাকর্মী সমাবেশে যোগ দেবেন।

    মহিউদ্দিন মহারাজের ব্যক্তিগত অর্থায়নে ছয়টি লঞ্চযোগে ১৫ হাজার নেতাকর্মী অংশ নেবেন সমাবেশে। এতে জেলার প্রায় সকল জনপ্রতিনিধি, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বীর মুক্তিযোদ্ধারা অংশ নেবেন।

    কীর্তনখোলা-১০, যুবরাজ-৭, সুরভী-৯, পারাবত-৮, মর্নিংসান-৯ ও ঈগল-৮ লঞ্চযোগে সমাবেশে অংশ নেবেন নেতাকর্মীরা।

    ভান্ডারিয়া উপজেলার নেতাকর্মীরা চরখালী লঞ্চঘাট থেকে কীর্তনখোলা-১০ ও যুবরাজ-৭ লঞ্চে উঠবেন। মঠবাড়িয়া উপজেলার নেতাকর্মীরা বড়মাছুয়া স্টীমারঘাট হতে সুরভী-৯ লঞ্চে উঠবেন।

    ইন্দুরকানী উপজেলার নেতাকর্মীরা ইন্দুরকানী লঞ্চঘাট হতে পারাবত-৮ লঞ্চে উঠবেন।
    কাউখালী উপজেলার নেতাকর্মীরা কাউখালী লঞ্চঘাট হতে মর্নিংসান-৯ লঞ্চে উঠবেন এবং পিরোজপুর সদর উপজেলা, নাজিরপুর ও নেছারাবাদ উপজেলার নেতাককর্মীরা হুলারহাট লঞ্চঘাট হতে ঈগল-৮ লঞ্চে উঠবেন।

    সকল লঞ্চ কাউখালী আমরাজুরী ফেরিঘাটে একত্রিত হবে। সেখানে মহিউদ্দিন মহারাজের নেতৃত্বে আতশবাজি ফুটানোসহ বিভিন্ন ধরনের আনন্দ-উৎসব সম্পন্ন করে একযোগে লঞ্চগুলো কাঠালবাড়ী ঘাটের উদ্দেশ্যে রওয়ানা করবে।

    লঞ্চগুলো ২৪ জুন কাঠালবাড়ী পৌঁছে ফেরিঘাটে অবস্থান করবে এবং ২৫ জুন সকাল ৮ টায় নেতাকর্মীদের নিয়ে সমাবেশস্থলে যোগদান করবেন মহিউদ্দিন মজারাজ।
    উল্লেখ্য, স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে ছয়টি বিশাল আকৃতির লঞ্চ ভাড়া এবং প্রায় ১৫ হাজার নেতাকর্মীর চারবেলা খাবারসহ যাবতীয় ব্যয়ভার ব্যক্তিগতভাবে বহন করবেন মহিউদ্দিন মহারাজ।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর