শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • সাইকেল থেকে পড়েও অক্ষত বাইডেন

    জাগো কণ্ঠ ডেস্ক

    ২০ জুন, ২০২২ ০৯:৫৩ পূর্বাহ্ন

     সাইকেল থেকে পড়েও অক্ষত বাইডেন

    মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শনিবার সাইকেল চালাতে গিয়ে পড়ে গেছেন। তবে এতে তিনি আহত হননি। সুস্থ আছেন। আর ওইদিনই পরিবারের সদস্যদের সঙ্গে সুন্দর সময় কাটিয়েছেন তিনি। হোয়াইট হাউসের পক্ষ থেকে এ কথা বলা হয়।

    বার্তা সংস্থা এএফপির বলছে, সপ্তাহান্তে ছুটির মেজাজে থাকা বাইডেন স্ত্রী জিল বাইডেনের সঙ্গে দেলাওয়ারের নিজের বাড়ির কাছেই একটি সমুদ্রসৈকতের পাশে সাইকেল নিয়ে বেরিয়ে পড়েন। আর এ সময়েই ঘটে বিপত্তি। হঠাৎ পড়ে যান তিনি।

    সাইকেল চালানোর সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একজনের সঙ্গে কথা বলার জন্য থামেন বাইডেন। সেই সময় তিনি হঠাৎ পড়ে যান। সেখানে সে সময় উপস্থিত ছিলেন স্থানীয় লোকজন এবং সাংবাদিক। এ সময় ৭৯ বছর বয়সী নেতা সাইকেল থেকে পড়ে গিয়েই সঙ্গে সঙ্গে বলেন, ‘আমি ঠিক আছি।’ এদিকে মার্কিন প্রেসিডেন্টের সাইকেল থেকে পড়ে যাওয়ার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

    শরীরে কোনো আঘাত পাননি বলে কোন মেডিকেল পরীক্ষারও দরকার নেই। হোয়াইট হাউসের এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে। এতে আরো বলা হয়, বাকি ক’দিন তিনি পরিবারের সঙ্গেই কাটাবেন।

    উল্লেখ্য, ২০২০ সালের নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরপরই পোষা কুকুরের সাথে খেলতে গিয়ে বাইডেনের পা ভেঙেছিল।
    এর ঠিক এক বছর বাদে ২০২১ সালের নভেম্বরে তার ডাক্তার জানিয়েছেন, তিনি সম্পূর্ণ সুস্থ আছেন।

    যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রবীণ এই প্রেসিডেন্টের স্বাস্থ্য সকলের মনোযোগের কেন্দ্রে থাকে। বিশেষ করে আগামী ২০২৪ সালের নির্বাচনে তিনি দ্বিতীয় মেয়াদে লড়বেন কিনা এ নিয়ে ব্যাপক জল্পনা রয়েছে।

     




    সাতদিনের সেরা খবর

    আন্তর্জাতিক - এর আরো খবর

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ২০ জুন, ২০২২ ০৯:৫৩ পূর্বাহ্ন

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    ২০ জুন, ২০২২ ০৯:৫৩ পূর্বাহ্ন