শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • বিশ্ববিদ্যালয়ে দুর্নীতি ও স্বজনপ্রীতি বন্ধের নির্দেশ রাষ্ট্রপতির

    নিজস্ব প্রতিবেদক

    ২০ জুন, ২০২২ ০৮:১৪ পূর্বাহ্ন

    বিশ্ববিদ্যালয়ে দুর্নীতি ও স্বজনপ্রীতি বন্ধের নির্দেশ রাষ্ট্রপতির

    রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বিশ্ববিদ্যালয়ে গবেষণা কার্যক্রম জোরদার করার পাশাপাশি সকল স্তরে দুর্নীতি ও স্বজনপ্রীতি বন্ধের নির্দেশ দিয়েছেন।
    তিনি আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের দক্ষ করে গড়ে তুলতে বিশ্বের সাথে তাল মিলিয়ে চাহিদা ভিত্তিক নতুন নতুন বিষয় অন্তর্ভুক্তিকরণ এবং যুগোপযোগী কারিকুলাম প্রণয়ন করার তাগিদ দেন।

    গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহনকারী ১৯টি সরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যগণ রোববার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি হামিদের সঙ্গে সাক্ষাত করলে তিনি একথা বলেন।

    প্রতিনিধিদলের নেতৃত্ব দেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

    সাক্ষাৎকালে উপাচার্যগণ গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার বিভিন্ন বিষয়সহ তাদের বিশ্ববিদ্যালয়ের সার্বিক কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

    রাষ্ট্রপ্রধান গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহন করায় উপাচার্যগণকে ধন্যবাদ জানিয়ে বলেন, এর ফলে শিক্ষার্থী ও অভিভাবকদের ভোগান্তি অনেকটাই কমেছে।
    রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবগণ এসময় উপস্থিত ছিলেন।




    সাতদিনের সেরা খবর

    শিক্ষা - এর আরো খবর

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    ২০ জুন, ২০২২ ০৮:১৪ পূর্বাহ্ন