শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • মঠবাড়িয়ায় মাদ্রাসায় যাওয়ার পথে দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টা

    পিরোজপুর প্রতিনিধি

    ১৯ জুন, ২০২২ ১১:৫৭ অপরাহ্ন

    মঠবাড়িয়ায় মাদ্রাসায় যাওয়ার পথে দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টা

    পিরোজপুরের মঠবাড়িয়ায় মাদ্রাসায় যাওয়ার পথে দশম শ্রেণির এক ছাত্রীকে রাস্তা দিয়ে বাগানে টেনে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায় নান্টু সিকদার (৩০) নামে এক বখাটে।

    পরে মাদ্রাসার ছাত্ররা ও এলাকাবাসী ওই বখাটেকে গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ করে। এঘটনায় ওই ছাত্রীর ফুফা আঃ খালেক হাওলাদার বাদী হয়ে শনিবার রাতে মঠবাড়িয়া থানায় নারী শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। পুলিশ ওই মামলায় বখাটে নান্টুকে গ্রেফতার দেখিয়ে রোববার আদালতে সোপর্দ করেছে। বখাটে নান্টু মঠবাড়িয়া উপজেলার উলুবাড়িয়া গ্রামের ননী সিকদারের পুত্র।

    মামলা ও স্থানীয় সূত্রে জানাগেছে, ওই ছাত্রী শনিবার সকালে পরীক্ষা দেওয়ার জন্য বাড়ি থেকে মাদ্রাসার উদ্দেশ্যে রওনা দেয়। পথি মধ্যে বৃষ্টি শুরু হলে রন চৌকিদার বাড়ির সম্মুখ নির্জন রাস্তায় বসে বখাটে নান্টু ওই ছাত্রীকে টেনে হেঁচড়ে সুপারি বাগানে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এসময় ওই ছাত্রী ডাক চিৎকার দিয়ে দৌড়ি গিয়ে অন্য পথচারী এক বৃদ্ধকে ঝাপটে ধরে ।

    পরে মাদ্রাসার ছাত্ররা ও এলাকাবাসী ঘটনাটি শুনতে পেয়ে বখাটেকে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।

    জানখালী উলুবাড়িয়া হামিদিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা শওকাতুল আলম জানান, ঘটনার পর মাদ্রাসার ছাত্র ও স্থানীয়রা বখাটে নান্টুকে আটক করে মাদ্রাসায় নিয়ে আসে। পরে থানা পুলিশে খবর দিলে পুলিশ বখাটে নান্টুকে আটক করে নিয়ে যায়।

    মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মুহা. নূরুল ইসলাম বাদল জানান, মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টার ঘটনায় থানায় মামলা হয়েছে। ওই মামলা গ্রেফতার দেখিয়ে আসামী নান্টুকে রোববার আদালতে সোর্পদ করা হয়েছে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর