শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • নয়াদিল্লীতে ৭ম বাংলাদেশ-ভারত জেসিসি বৈঠক আজ

    জাগো কণ্ঠ ডেস্ক

    ১৯ জুন, ২০২২ ০৯:২৬ পূর্বাহ্ন

    নয়াদিল্লীতে ৭ম বাংলাদেশ-ভারত জেসিসি বৈঠক আজ

    বাংলাদেশ ভারতের মধ্যে যৌথ পরামর্শ কমিটি  (জেসিসি)’র ৭ম দফা বৈঠক আজ রোববার অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে বিভিন্ন দ্বিপাক্ষিক ইস্যু নিয়ে আলোচনা হবে।

    এমইএ সূত্র জানায়, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শংকর সভায় যৌথভাবে সভাপতিত্ব করবেন।
    মোমেন জেসিসি বৈঠকে যোগ দিতে শনিবার ভারতে পৌঁছেন। এটি কোভিড-১৯ মহামারি পরবর্তী প্রথম বৈঠক। এর আগের বৈঠকটি ২০২০ সালে ভাচুয়ালি অনুষ্ঠিত হয়।

    কর্মকর্তারা জানান, ‘জেসিসিতে কোভিড-১৯ এর প্রেক্ষিতে সহযোগিতাসহ দ্বিপাক্ষিক সম্পর্কের বিস্তারিত বিষয় নিয়ে পর্যালোচনা করা হবে।’
    যদিও, এমইএ’র এক বিবৃতিতে বলা হয়, বৈঠকে সীমান্ত ব্যবস্থাপনা, নিরাপত্তা, বাণিজ্য ও বিনিয়োগ, যোগাযোগ, জ্বালানি, পানি সম্পদ, উন্নয়ন অংশীদারিত্ব এবং আঞ্চলিক ও বহুমুখী  ইস্যুগুলোসহ অন্যান্য বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে যাচ্ছে।

    তিন দিনের ভারত সফরের অংশ হিসেবে পররাষ্ট্রমন্ত্রী মোমেন নয়া দিল্লীস্থ বাংলাদেশ হাই কমিশন ও কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (সিআইআই) এর যৌথ আয়োজনে ‘ইন্টার‌্যাক্টিভ বিজনেস মিটিং’ শীর্ষক এক অনুষ্ঠানে যোগদান করবেন।




    আন্তর্জাতিক - এর আরো খবর

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ১৯ জুন, ২০২২ ০৯:২৬ পূর্বাহ্ন

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    ১৯ জুন, ২০২২ ০৯:২৬ পূর্বাহ্ন