শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • মাগুরায় মধ্যযুগীয় কায়দায় শিশু নির্যাতন, ভিডিও ভাইরাল

    জাগো কণ্ঠ ডেস্ক

    ১৯ জুন, ২০২২ ০৯:১৭ পূর্বাহ্ন

    মাগুরায় মধ্যযুগীয় কায়দায় শিশু নির্যাতন, ভিডিও ভাইরাল

    চোর সন্দেহে শিশুর ওপর মধ্যযুগীয় নির্যাতনের ঘটনা ঘটেছে মাগুরায়। প্রকাশ্য দিবালোকে বহু মানুষের উপস্থিতিতে এই নির্যাতনের ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। নির্যাতনকারীদের আইনের আওতায় আনার দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে।

    মাগুরা জেলার শ্রীপুর আমলসার গ্রামে শিশু জীবন শেখের উপর এই মধ‍্যযুগীয় নির্যাতনের ঘটনা ঘটে। ভিডিওতে দেখা গেছে, ৭/৮ বছরের একটি ছেলেকে  দড়ি দিয়ে বেঁধে একটি গাছে ঝুলিয়ে লাঠি দিয়ে পেটাচ্ছেন লুঙ্গি-গেঞ্জি পরা  এক যুবক। পাশেই বিভিন্ন বয়সী নারী-পুরুষ তা দেখছে। প্রচণ্ড মারধরের কারণে শিশুটি চিৎকার করলেও তাকে ছাড়া হয়নি। বরং একইভাবে আরও কয়েকজন পরপর লাঠি দিয়ে এবং হাত দিয়ে তাকে নির্যাতন করতে থাকে। শিশুটিও ছটফট করে চিৎকার করছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে মন্তব্য করেন, কোটি কোটি টাকার চোরেরা পার পেয়ে গেলেও পার পায়নি এই শিশু।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ১৯ জুন, ২০২২ ০৯:১৭ পূর্বাহ্ন