শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • নেতা হিসেবে শেখ হাসিনার সিদ্ধান্তে অটুট থাকতে হবে: বাহাউদ্দিন নাসিম

    মো: নুর উদ্দিন শেখ, পিরোজপুর প্রতিনিধি

    ১৮ জুন, ২০২২ ১০:১৩ অপরাহ্ন

    নেতা হিসেবে শেখ হাসিনার সিদ্ধান্তে অটুট থাকতে হবে: বাহাউদ্দিন নাসিম

    বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ. ফ. ম. বাহাউদ্দিন নাসিম বলেছেন, নেতা হিসেবে শেখ হাসিনার সিদ্ধান্তে অটুট থাকতে হবে। সবাই একত্রিত থেকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে সহযোগিতা করতে হবে। নতুন সদস্য সংগ্রহের মাধ্যমে দলকে আরো সংগঠিত করতে হবে। নারী-পুরুষ এবং প্রতিটি ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাইকে ভালোবাসি।

    তিনি আরও বলেন, আজকে নিজ অর্থায়নে নির্মিত পদ্মা সেতু উদ্বোধনের পথে। সেটাকে নিয়েও আজ ষড়যন্ত্র হচ্ছে। এই সেতুর মাধ্যমে বহু মানুষের ভোগান্তির অবসান হবে। শেখ হাসিনার নেতৃত্বে আমরা সকলকে নিয়ে এগিয়ে যাবো।

    শনিবার (১৮ জুন) দুপুরে পিরোজপুরে স্বরূপকাঠী সরকারি কলেজ মাঠে উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ. কে. এম. এ. আউয়াল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. এম. এ. হাকিম হাওলাদার।

    স্বরপকাঠী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এডভোকেট আফজাল হোসেন, মৎস ও প্রাণি সম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ হাবিবুর রহমান মালেক, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক মহিউদ্দিন মহারাজ, সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী, ইসাহাক আলি খান পান্না, সৈয়দ শহিদুল আহসান, মজিবুর রহমান খালেক, সাজ্জাদ সাকিব বাদশা সহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

    এ সম্মেলনের মাধ্যমের কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে পরবর্তী তিন বছরের জন্য নেছারাবাদ উপজেলা আওয়ামী লীগের নতুন নেতৃত্ব গঠন করা হবে। সর্বশেষ ১৯৯৭ সালে নেছারাবাদ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। তখন নূর মোহাম্মদ হাওলাদরকে সভাপতি এবং এস এম ফুয়াদকে সাধারণ সম্পাদক করে একটি কমিটি গঠন করা হয়। এরপর ১৯৯৯ সালে নূর মোহাম্মদ এর মৃত্যুর পর কমিটির সহ-সভাপতি মোঃ আব্দুল হামিদকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়। তবে কমিটির মেয়াদ ২০০০ সালে শেষ হলেও, এরপর আর নতুন করে উপজেলা আওয়ামী লীগের আর কোন সম্মেলন অনুষ্ঠিত হয়নি।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর