সম্প্রতি বিশ্বনবী রাসুল (সাঃ) ও উম্মুল মুমিনীন মা আয়শা (রাঃ) কে নিয়ে ভারতের নুপুর শর্মা ও নবীন কুমার জিন্দালের কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে স্বরূপকাঠিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
স্বরূপকাঠি পশ্চিমাঞ্চল ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেনটেটিভ এসোসিয়েশন (ফারিয়া)-এর উদ্যোগে আজ শনিবার বেলা ১১টায় মিয়ারহাট বন্দরে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সংগঠনের সহ-সভাপতি আবুরায়হান খোকনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোঃরাহাত, জাহিদুল ইসলাম, উপদেষ্টা বিমল কৃষ্ণ বৈরাগী সহ প্রমুখ নেতৃবিন্দ। বক্তারা নুপুর শর্মা ও নবীন কুমার জিন্দালের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। অবিলম্বে এমন কুরুচিপূর্ণ বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার আহবান জানানো হয় এ মানববন্ধন থেকে।
বক্তারা বলেন, মুহাম্মাদ (সাঃ) এবং আয়শা (রাঃ) শুধু মুসলমানদের নয় তারা সমগ্র মানবজাতির আইডল। তাদের আদর্শ ধারন করেই ভিবিন্ন ধর্মালম্বীর মানুষ মহামানব হয়েছে। বক্তব্য শেষে নেতৃবৃন্দ একটি প্রতিবাদ র্যালীর মাধ্যমে ইন্দুরহাট ও মিয়ারহাট বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।সবশেষে সভাপতি সকলকে ধন্যবাদ দিয়ে সমাপ্তি ঘোষণা করেন।