ধুলিয়ারী কদমতলা সরকারী বিদ্যালয়ের হলরুমে শুক্রবার (১৭ জুন) পিরোজপুর সদর উপজেলার ২ নং কদমতলা ইউনিয়ন কৃষকলীগের ত্রিবার্ষিক সম্মেলন আনুষ্ঠিত হয়।
সভায় কদমতলা ইউনিয়ন কৃষকলীগের আহবায়ক মো: হেমায়েত উদ্দিন সেখের সভাপতিত্ব এবং মো: আরিফ হোসেনের পরিচালনায় সম্মেলনের কার্যক্রম শুরু হয়।

সম্মেলন উদ্ভোদন করেন সদর উপজেলা কৃষকলীগের আহবায়ক মো: আসাদ খান, উপস্থিত পিরোজপুর জেলা কৃষকলীগের সহ- সভাপতি মো: নুরুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক অ্যাড, মো; সাইদুর রহমান টিটো, সদর উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক অ্যাড, আ: হালিম হাওলাদার, কদমতলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সাবেক চেয়ারম্যান মো; হানিফ খান সহ কৃষকলীগ, আওয়ামীলীগ ও আওয়ামীলীগের সকল সহোযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ।
সম্মেলন শেষে সম্মতিক্রমে সভাপতি পদে মো: খায়রুল ইসলাম (খোকন) এবং সাধারন সম্পাদক মো: আরিফ হোসেন নির্বাচিত হন।