শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • বন্যায় সিলেটে বিদ্যুৎ সরবরাহ সাময়িক বন্ধ

    নিজস্ব প্রতিবেদক

    ১৮ জুন, ২০২২ ০১:২৬ অপরাহ্ন

    বন্যায় সিলেটে বিদ্যুৎ সরবরাহ সাময়িক বন্ধ

    পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। এ অবস্থায় সিলেটে বিদ্যুৎ সরবরাহ সাময়িক বন্ধ রেখেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।

    বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সিলেট বিভাগের প্রধান প্রকৌশলী মো. আব্দুল কাদির বিষয়টি নিশ্চিত করে বলেন, বিদ্যুৎকেন্দ্রে বন্যার পানি প্রবেশ করায় সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। সেনাবাহিনী কাজ করছে। পানি নামানো গেলেই সরবরাহ আবার চালু করা হবে।

    সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, কুমারগাঁওয়ে বিদ্যুৎকেন্দ্র রক্ষায় আমরা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি। সেনাবাহিনীও এখানে কাজ করছে। সেনাবাহিনী বিদ্যুৎকেন্দ্রের চারপাশে বালুর বস্তা দিয়ে বাঁধ নির্মাণের চেষ্টা করছে। ইতোমধ্যে কেন্দ্রে ঢুকে পড়া পানি সিটি করপোরেশনের সাকার মেশিন দিয়ে শুকানোর কাজ করা হচ্ছে।

    অপরদিকে বন্যা পরিস্থিতিতে বিদ্যুৎ বিভাগের জরুরি সর্তক বার্তা জারি করা হয়েছে। এতে বলা হয়, আকস্মিক বন্যার কারণে শাহজালাল উপশহর, সোবহানীঘাট, মেন্দিবাগ, মুরাদপুর, ঘাসিটুলা এবং আশপাশ প্লাবিত হওয়ায় জানমালের নিরাপত্তার স্বার্থে পানিতে কোনো বৈদ্যুতিক তার, খুঁটি বা অন্যান্য বৈদ্যুতিক সরঞ্জামাদি পড়ে থাকলে অথবা গাছপালা বৈদ্যুতিক লাইনে পড়লে, স্পর্শ না করে নিরাপদ দূরত্ব বজায় রেখে দ্রুত অত্র দপ্তরের ০১৬২৫০৩৮৭৮৪ এবং ০২৯৯৬৬৩৩১৭৩ নম্বরে ফোনে জানানোর জন্য অনুরোধ করা হচ্ছে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর