শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • সোনাগাজী প্রেসক্লাব নির্বাচন: সজীব সভাপতি, শহীদ সম্পাদক নির্বাচিত

    সোনাগাজী প্রতিনিধি

    ১৮ জুন, ২০২২ ০৯:১৯ পূর্বাহ্ন

    সোনাগাজী প্রেসক্লাব নির্বাচন: সজীব সভাপতি, শহীদ সম্পাদক নির্বাচিত

    ফেনীর সোনাগাজী প্রেসক্লাবের ২০২২-২৩ সালের কার্যকরী পরিষদের নির্বাচন ১৭ জুন (শুক্রবার) পৌর শহরের স্থানীয় একটি রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের জুন মাসের মাসিক সাধারণ সভায় নেওয়া সিদ্ধান্ত মোতাবেক উক্ত নির্বাচন আয়োজন করা হয়। বিদায়ী সভাপতি মোঃ ওবায়দুল হকের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক আফতাব হোসেন মমিন ভূঞার সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

    পরে ক্লাবের সাবেক সভাপতি সৈয়দ মনির, মোঃ ওবায়দুল হক ও গাজী মোহাম্মদ হানিফের সমন্বয়ে গঠিত নির্বাচন কমিশনের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে জহিরুল হক খাঁন সজীব (দৈনিক নবচেতনা) ও সাধারণ সম্পাদক পদে মোঃ শহীদুল ইসলাম (শাহ শহীদ) (ফেনীর সমসাময়িক /ফেনীর প্রত্যয়) নির্বাচিত হয়।

    কমিটির অন্যান্য পদে যারা নির্বাচিত হলেন- সহসভাপতি পদে আফতাব হোসেন মমিন ভূঞা (দৈনিক আমার সংবাদ), মোঃ নাছির উদ্দীন (দৈনিক আজকের সংবাদ), যুগ্ম সাধারণ সম্পাদক পদে রাসেল চৌধুরী (দৈনিক ফেনীর সময়), নুরুল আলম মহব্বত (সাপ্তাহিক জনপ্রিয়), কোষাধ্যক্ষ পদে ফারাহ্ মোঃ ফুয়াদ (দৈনিক ভোরের চেতনা), প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে কমরেড আবু তাহের (মন্তব্য ম্যাগাজিন), নির্বাহী সদস্য পদে মোঃ ওবায়দুল হক (দৈনিক ঢাকা), মেহরাব হোসেন মেহেদী (জিএস নিউজ), গাজী মোহাম্মদ হানিফ (দৈনিক অগ্রসর / ফেনীর ডাক) মোঃ ছালাহ্ উদ্দিন (বাংলাদেশ সমাচার / খবরপত্র) ডা. শুকলাল দেবনাথ (স্বাস্থ্য বিষয়ক কলামিস্ট) এড. হাসান মাহমুদ (ফেনী সমাচার) বাহার উল্যাহ বাহার (দৈনিক আমাদের নতুন সময়) মহিউদ্দিন খোকন (একুশে নিউজ) ডা. কামাল উদ্দিন (সাপ্তাহিক জনপ্রিয়) নির্বাচিত হয়।

    নবনির্বাচিত সভাপতি ও সম্পাদক অর্পিত দায়িত্ব পালনে স্হানীয় গণমাধ্যম কর্মী, প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধি সহ সকলের আন্তরিক সহায়তা কামনা করেন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর