আগামী ১৯ জুন অনুষ্ঠিতব্য সকল শিক্ষা বোর্ডের এসএসসি জেনারেল, এসএসসি ভোকেশনাল এবং দাখিল পরীক্ষা স্থগিত করা হয়েছে।
পরীক্ষার পরিবর্তিত সময়সূচি পরে জানানো হবে।
দেশের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় এ সিদ্ধান্ত গ্রহণ করেছে শিক্ষা মন্ত্রণালয়।
আজ শুক্রবার (১৭ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়েরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।
এর আগে গত কয়েকদিন ধরে সিলেট এলাকায় ভয়াবহ বন্যায় কয়েকশ স্কুল পানিবদ্ধ হয়ে পড়ায় পরীক্ষা অনুষ্ঠিত হওয়া নিয়ে উৎকন্ঠায় ছিলেন সংশ্লিষ্টরা। উদ্ভুত পরিস্থিতিতে বৃহস্পতিবার সিলেট শিক্ষাবোর্ডের পক্ষ থেকে ১৯ তারিখ থেকে অনুষ্ঠিতব্য পরীক্ষা স্থগিত/পেছানোর সুপারিশ করা হয় বলে জানা গেছে।