পাইকগাছায় জগদ্বিখ্যাত বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের ৭৯ তম প্রয়াণ দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে "আচার্য প্রফুল্ল চন্দ্র সাহিত্য পরিষদ'র "পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়ে।
প্রফুল্ল চন্দ্র রায়ের নিজস্ব বাসভবন চত্বরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হরেকৃষ্ণ দাস। বক্তব্য রাখেন দীপংকর বিশ্বাস,পঞ্চানন বিশ্বাস,সহকারী ভুমি কর্মকর্তা লতিফা আখতার,গনেশ হালদার,অমিত কুমার দাস,উত্তম কুমার দাশ,তপন পাল ও কাজী মিজানুর রহমান।