শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • আফগানিস্তানে বিদেশি মুদ্রা নিষিদ্ধ করল তালেবান সরকার

    জাগো কণ্ঠ ডেস্ক

    ৩ নভেম্বর, ২০২১ ০৮:২১ অপরাহ্ন

    আফগানিস্তানে বিদেশি মুদ্রা নিষিদ্ধ করল তালেবান সরকার

    চরম আর্থিক সংকটের মধ্যেই আফগানিস্তানে বিদেশি মুদ্রার ব্যবহার নিষিদ্ধ করেছে ক্ষমতাসীন তালেবান সরকার। এতে দেশটির আর্থিক অবস্থা আরো শোচনীয় হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বৃটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, এই সিদ্ধান্তের ফলে আফগানিস্তানের অর্থনীতি ধসে পড়ার আরো কাছাকাছি চলে গেল।

     

    এ বিষয়ে ঘোষণায় তালেবান সরকারের পক্ষ থেকে বলা হয়, দেশের অর্থনৈতিক অবস্থা ও জাতীয় স্বার্থে আফগানিস্তানের সকল নাগরিককে তাদের সবধরণের ব্যবসা বাণিজ্যে আফগানি মুদ্রা ব্যবহার করতে হবে।

     

    গত ১৫ আগস্ট আফগানিস্তানের নিয়ন্ত্রণ তালেবানদের হাতে চলে যাওয়ার পর আন্তর্জাতিক গোষ্ঠী দেশটিতে অর্থ সহায়তা বন্ধ করে দেয়। এতে ধুকে ধুকে চলছে আফগানিস্তানের অর্থনীতি। আফগানিস্তানের বাজারে মার্কিন ডলারের বেশ ব্যবহার চলে আসছে। পাকিস্তান-আফগানিস্তানের সীমান্ত এলাকাগুলোতেও ডলারের ব্যবহার প্রচলিত রয়েছে ।

     


    অনলাইনে দেয়া বিবৃতিতে তালেবান মুখপাত্র জবিহউল্লাহ মুজাহিদ বলেন, ইসলামিক প্রজাতন্ত্রের পক্ষ থেকে দেয়া নির্দেশনা হলো সকল নাগরিক, দোকানদার,লেনদেনকারী, ব্যবসায়ী সবাই জনস্বার্থে আফগানিস্তানের মুদ্রা ব্যবহার করবেন এবং বিদেশি মুদ্রার লেনদেন হতে বিরত থাকবেন। কেউ এই নির্দেশ অমান্য করলে তাকে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে বলেও মন্তব্য করেন তিনি। 




    সাতদিনের সেরা খবর

    আন্তর্জাতিক - এর আরো খবর

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ৩ নভেম্বর, ২০২১ ০৮:২১ অপরাহ্ন

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    ৩ নভেম্বর, ২০২১ ০৮:২১ অপরাহ্ন