শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • জনগণ রাজনীতিতে তৃতীয় বিকল্প খুঁজছে: মুজিবুল হক চুন্নু

    নিজস্ব প্রতিবেদক

    ১৫ জুন, ২০২২ ০৮:৪৯ অপরাহ্ন

    জনগণ রাজনীতিতে তৃতীয় বিকল্প খুঁজছে: মুজিবুল হক চুন্নু

    বাংলাদেশের সমকালীন রাজনীতিতে মানুষ আওয়ামী লীগের উপর বিরক্ত। অতীত কর্মকান্ডের জন্য বিএনপিতেও মানুষের আস্থা নাই। তাই মানুষ তৃতীয় রাজনৈতিক বিকল্প খুঁজছে। জাতীয় পার্টি তার ঐতিহাসিক কর্মকান্ডের জন্য মানুষের আস্থার স্থল হয়ে দাঁড়িয়েছে।

    বুধবার দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয়ে জাতীয় পার্টির মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু এমপি’র হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় পার্টিতে যোগদান করেছেন দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার কৃতি সন্তান ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ইজাহারুল হক।

    এই যোগদান অনুষ্ঠানে পার্টির মহাসচিব আরো বলেন, জনগণের আস্থায় জাতীয় পার্টি ভবিষ্যত রাজনৈতিক বিকল্প। তাই বিভিন্ন শেণী পেশার মানুষ পল্লীবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে জিএম কাদের এমপি’র নেতৃত্বে আস্থা রেখে জাতীয় পার্টিতে যোগদান করছেন।

    এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, এডভোকেট মোঃ রেজাউল ইসলাম ভূঁইয়া, মোস্তফা আল মাহমুদ, উপদেষ্টা হেনা খান পন্নি, ভাইস চেয়ারম্যান জসীম উদ্দিন ভূঁইয়া, যুগ্ম মহাসচিব সৈয়দ মঞ্জুর হোসেন মঞ্জু, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন তোতা, সম্পাদকমন্ডলীর সদস্য এম এ রাজ্জাক খান, গোলাম মোস্তফা, যুগ্ম সম্পাদকমন্ডলীর সদস্য দেলোয়ার হোসেন মিলন, জাকির হোসেন মিলন, সমরেশ মন্ডল মানিক, কেন্দ্রীয় সদস্য জিয়াউর রহমান বিপুল, জহিরুল ইসলাম, লেঃ কর্নেল (অব.) তসলিম উদ্দিন রেজাউল করিম প্রমুখ।




    সাতদিনের সেরা খবর

    রাজনীতি - এর আরো খবর