পিরোজপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহড়া

পিরোজপুর প্রতিনিধি

১৫ জুন, ২০২২ ১২:১৩ পূর্বাহ্ন

পিরোজপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহড়া

দুর্যোগকালীন সময়ে এবং ভূমিকম্প চলাকালীন সময়ে কিভাবে মানুষকে সহায়তা প্রদান করা যায় সে বিষয়ে পিরোজপুরে এক মহড়া অনুষ্ঠিত
হয়।

সোমবার সকাল ১০ টায় পিরোজপুর আফতাব উদ্দিন কলেজ মাঠে এ মহড়ার আয়োজন করে পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। মহড়ায় দুর্যোগ ও ভূমিকম্প পরবর্তী সময়ে আটকে থাকা ও বিপদগ্রস্ত মানুষের উদ্ধারে কিভাবে কাজ করতে হয় সে বিষয়ে মহড়া প্রদান করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর চৌকস একটি দল।

এ দলকে নেতৃত্ব দেন পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর অফিসার একেএম শামসুদ্দোহা। মহড়ায় উপস্থিত ছিলেন আফতাব উদ্দিন কলেজের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীরা।পিরোজপুর ফায়ার সার্ভিস এর অফিসার শামসুদ্দোহা জানান, সাধারণ মানুষের মাঝে দুর্যোগকালীন এবং ভূমিকম্প কালীন সময়ে আত্মরক্ষার্থে যে কৌশল গ্রহণ করতে হয় এ বিষয়ে তারা প্রশিক্ষণ দিয়ে যাচ্ছেন যাতে করে দুর্যোগকালীন সময়ে মৃত্যুর হার এবং হতাহতের হার কমানো যায়।




সাতদিনের সেরা খবর

সারাদেশ - এর আরো খবর

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

১৫ জুন, ২০২২ ১২:১৩ পূর্বাহ্ন