পিরোজপুরে আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

মো: নুর উদ্দিন শেখ, পিরোজপুর প্রতিনিধি

১৪ জুন, ২০২২ ১১:৪১ অপরাহ্ন

পিরোজপুরে আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

পিরোজপুরে অনুষ্ঠিত হয়েছে জেলা পর্যায়ের আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা।

এ উপলক্ষে আজ মঙ্গলবার সকাল ১০ টায় পিরোজপুর পিটিআই মাঠে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জেছের আলীর সভাপতিত্বে জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক চৌধুরী রওশন ইসলাম, বিশেষ অতিথি ছিলেন পিরোজপুর পিটিআই-এর  সুপারিনটেন্ডেন্ট মোল্লা ফরিদ উদ্দিন আহমেদ।

ক্রীড়ায় ৭টি ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় ৯টি করে মোট ১৬টি ইভেন্টে প্রতিটিতে -৭ জন করে বালক ও বালিকা শাখায় মোট- ২৪০ জন প্রতিযোগী অংশ নেয়।




সাতদিনের সেরা খবর

সারাদেশ - এর আরো খবর