ফের করোনা আক্রান্ত জাস্টিন ট্রুডো

জাগো কণ্ঠ ডেস্ক

১৪ জুন, ২০২২ ১০:১৭ পূর্বাহ্ন

ফের করোনা আক্রান্ত জাস্টিন ট্রুডো

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো দ্বিতীয়বারের মতো করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বিষয়টি নিজেই টুইটারের মাধ্যমে নিশ্চিত করেছেন তিনি।সোমবার (১৩ জুন) স্থানীয় সময়  তিনি বলেন, করোনা আক্রান্ত হলেও ভ্যাকসিন নেওয়ার কারণে তিনি সুস্থবোধ করছেন।

টুইটার বার্তায় কানাডার প্রধানমন্ত্রী জানান, ‘আমার করোনা শনাক্ত হয়েছে। আমি আইসোলেশনে থেকে স্বাস্থ্যবিধি ফলো করছি। করোনাভাইরাস প্রতিরোধী টিকা নেওয়ায় সুস্থবোধ করছি। সুতরাং আপনি যদি ভ্যাকসিন না নেন, শিগগির নিয়ে ফেলুন, এবং যদি সম্ভব হয় তবে বুস্টার ডোজ নিন।’

এর আগে গত জানুয়ারিতে করোনাভাইরাসে আক্রান্ত হন কানাডার প্রধানমন্ত্রী। বার্তা সংস্থা রয়টার্স এসব তথ্য জানিয়েছে।




সাতদিনের সেরা খবর

আন্তর্জাতিক - এর আরো খবর

বাংলাদেশি শহীদুল আলমের ভাগ্যে যা ঘটলো!

বাংলাদেশি শহীদুল আলমের ভাগ্যে যা ঘটলো!

১৪ জুন, ২০২২ ১০:১৭ পূর্বাহ্ন