তেল, গ্যাস, বিদ্যুৎসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি প্রতিবাদে পাইকগাছা থানা ও পৌর বিএনপি বিক্ষোভ সমাবেশ করেছে। কর্মসূচীকে ঘিরে কঠোর অবস্থানে ছিলো পুলিশ। সোমবার সাকাল সাড়ে ১১ টায় পুরাতন পরিবহন কাউন্টারের সামনে এ কর্মসূচী পালন করে তারা। এর আগে বিভিন্ন ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে সভাস্থলে হাজির হয়ে একত্রিত হয় দলের নেতাকর্মীরা।
উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ আব্দুল মজিদের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা জেলা যুবদলের সভাপতি মোঃ শামিম কবির। এ ছাড়া বক্তব্য রাখেন, পৌর বিএনপির আহবায়ক আইনজীবী আব্দস সাক্তার, জেলা নেতা জাফরিন নেওয়াজ চন্দন, বিএনপির যুগ্ম আহবায়ক সাবেক চেয়ারম্যান শাহাদাৎ হোসেন ডাবলু, সাবেক চেয়ারম্যান এসএম এনামুল হক, এসএম ইমদাদুল হক, শেখ ইমাদুল ইসলাম, আসলাম পারভেজ, সেলিম রেজা লাখি, সেলিম নেওয়াজ, তুষার কান্তি মন্ডল, আবুল হোসেন, প্রনব কান্তি মন্ডল, মোস্থফা মোড়ল, সাইফুল ইসলাম তারিক, ইব্রাহীম গাজী, নাজির আহম্মদ, আমিনুল ইসলাম বাহার, আমিনুর সরদার, আসাদুজ্জামান খোকন, তৌহিদুজ্জামান মুকুল, ইমরান হোসেন, সাজ্জাত আহম্মদ মানিক, মেছের আলী সানা, আমিনুল ইসলাম বজলু, সরদার ফারুক আহম্মদ, আনারুল কাদির, হাকিম সানা, আবু মুছা, মফিজুল ইসলাম টাকু, আসাদুজ্জামান ময়না, জিএম রুস্তম আলী, আসাতুল্লা আল গালিব, সরজিত ঘোষ দেবেন, লক্ষী রানী গোলদকর, যোজ্ঞেস্বর কাত্তিক, আনারুল ইসলাম, সাদ্দাম হোসেন, মশিউর মিলন, গাজী সোহেল আহম্মেদ।
বক্তারা বলেন, মানুষের জীবন জীবিক আজ হুমকির মুখে পড়েছে। তেল, গ্যাস, বিদ্যুৎসহ সকল প্রকার নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যে বেড়েই চলেছে। দ্রব্যের মূল্যে বাড়ার কারণে ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। অথচ সরকার কোনোভাবেই তা নিয়ন্ত্রণ করতে পারছে না। মানুষের দেয়ালে পিঠ ঠেকে গেছে। বিএনপির নেতৃত্বে সারা দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে এ সরকারের সকল অপশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহবান জানান বক্তরা।