পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী রামপাল-মোংলার জনপ্রিয় নেত্রী বেগম হাবিবুন নাহার এমপি সোমবার (১৩ জুন) সকাল থেকে সুন্দরবনে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন।
বনের করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের চলমান ফুট টেইলর, হরিণের খাঁচার ঘেরা-বেড়া, কাটাখালী টহল ফাঁড়ি তে মিষ্টি পানির ট্যাংকি উদ্বোধন ও আন্ধারমানিক ইকো ট্যুরিজম কেন্দ্রের ফুট টেইলর, গোলঘর এবং পর্যটন শৌচাগার নির্মাণ কাজ পরিদর্শন করেন তিনি। এ সময় বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা তার সঙ্গে ছিলেন।