শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • পাইকগাছা থেকে হতদ্ররিদ্রদের এক কোটি ১৩ লক্ষাধিক টাকা ফেরৎ যাচ্ছে

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

    ১৩ জুন, ২০২২ ১০:৪৭ পূর্বাহ্ন

    পাইকগাছা থেকে হতদ্ররিদ্রদের এক কোটি ১৩ লক্ষাধিক টাকা ফেরৎ যাচ্ছে

    পাইকগাছা উপজেলায় নির্ধারিত সময়ের মধ্যে কাজ করাতে না পারায় হতদ্ররিদ্রদের ১ কোটি ১৩ লক্ষাধিক টাকা ফেরৎ যাচ্ছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে বিলম্বে বরাদ্দ আসার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে।

    সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে, পাইকগাছা উপজেলায় গত ৮ মে ২০২১-২০২২ অর্থ বছরের অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির (ইজিপিপি) প্রকল্পের ২য় পর্যায়ের ২কোটি ২৭লাখ ৪হাজার টাকা বরাদ্দ আসে।উপজেলার ১০টি ইউনিয়নে যথাক্রমে ১নং হরিঢালীতে ১০৭ জন, ২নং কপিলমুনিতে ১৭১ জন, ৩নং লতায় ১২১জন, ৪নং দেলুটিতে ১৪৫ জন, ৫নং সোলাদানাতে ১৬০ জন, ৬নং লস্করে ১৪০ জন, ৭নং গদাইপুরে ১০৯ জন, ৮নং রাড়ুলীতে ১২৫ জন, ৯নং চাঁদখালীতে ১৯৩ জন এবং ১০নং গড়ইখালীতে ১৪৮ জন মিলিয়ে সর্বমোট ১৪১৯ জন হতদরিদ্র ব্যক্তি দৈনিক ৪শ’ টাকা মজুরিতে গত ১৪ মে থেকে ৮ জুন পর্যন্ত কাজ করেন। সরকারি ছুটি বাদে তারা ২০ দিনের বিল পাবেন। কিন্তু কাজের মেয়াদ ৮ জুন শেষ হয়ে যাওয়ায় বাকি ২০ দিন কাজ করতে পারছেন না তারা। যার কারনে তাদের অনুকুলে বরাদ্দ আসা ১কোটি ১৩ লাখ ৫২ হাজার টাকা ফেরৎ পাঠানো হচ্ছে। রবিবার  সরেজমিনে উপজেলার বিভিন্ন ইউনিয়নের হতদ্ররিদ্র শ্রমিকরা জানান, এমনিতেই এ মৌসুমে এলাকায় কোন কাজ নেই। দ্রব্যমূল্যের উর্ধ্বগতি। ৪০ দিন কাজ করতে পারলে কোনমতে চলা যেত। কিন্তু আমাদের টাকা ফেরৎ যাচ্ছে শুনে হতাশ হয়ে পড়ছেন তারা।

    এ বিষয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধিরা জানান,পাইকগাছা উপজেলায় খেটে খাওয়া মানুষের সংখ্যা বেশী। অধিকাংশ মানুষ মৎস্যজীবি। বর্তমানে সুন্দরবন ও সাগরে মাছ ধরা বন্ধ থাকায় এ অঞ্চলের মানুষের হাতে কাজ নেই। এ অবস্থায় ৪০দিন কাজ করতে পারলে হতদরিদ্রদের অনেক উপকার হতো। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে এক মাস আগে বরাদ্দ আসলে এই মুহুর্তে আমাদের দরিদ্র মানুষগুলোর টাকা ফেরৎ দিতে হতো না।

    এ ব্যাপারে পাইকগাছা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইমরুল কায়েস জানান, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে আমাদের এখানে বিলম্বে বরাদ্দ আসে। এছাড়া ৮জুনের মধ্যে কাজ শেষ করে বিল না পাঠালে শ্রমিকরা টাকা পাবে না। তাই ২০ দিন কাজ করানো যাচ্ছে না বলে ১কোটি ১৩ লাখ ৫২ হাজার টাকা ফেরৎ পাঠাতে হচ্ছে।

    তিনি আরো জানান, দেশব্যাপি এ বছর নতুন নিয়মে শ্রমিকদের নিবন্ধনের জন্য অন্যান্য উপজেলার মত এ উপজেলাতে ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে বিলম্বে বরাদ্দ আসার ফলে দেরিতে কাজ শুরু হওয়ায় এ সমস্যার সৃষ্টি হয়েছে তবে আশা করছি আগামীতে এ সমস্যা আর থাকবে না।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ১৩ জুন, ২০২২ ১০:৪৭ পূর্বাহ্ন