শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • ঢাকা ইন্দো-প্যাসিফিক ইকোনমিক ফ্রেমওয়ার্ক পর্যবেক্ষণ করছে : মোমেন

    নিজস্ব প্রতিবেদক

    ১৩ জুন, ২০২২ ০৮:৩৩ পূর্বাহ্ন

    ঢাকা ইন্দো-প্যাসিফিক ইকোনমিক ফ্রেমওয়ার্ক পর্যবেক্ষণ করছে : মোমেন

    পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন আজ বলেছেন, তার মন্ত্রণালয় বর্তমানে নবগঠিত ইন্দো-প্যাসিফিক ইকোনমিক ফ্রেমওয়ার্ক ফর প্রস্পারিটি (আইপিইএফ)-এ যোগদান করা বাংলাদেশের জন্য উপকারী হবে কিনা তা নিরূপণ করতে এর বিভিন্ন দিক খতিয়ে দেখছে।


    নতুন এ অর্থনৈতিক কাঠামো বিষয়ে বাংলাদেশের অবস্থান সম্পর্কে মন্তব্য জানতে যোগাযোগ করা হলে পররাষ্ট্রমন্ত্রী তার অফিসে মিডিয়াকে বলেন, ‘আমরা এটি (আইপিইএফ) নিয়ে পর্যালোচনা করছি।’

    মার্কিন প্রেসিডেন্ট বাইডেন ২৩ মে টোকিওতে অন্য ১২টি দেশের সাথে আইপিইএফ চালু করেন। দেশগুলো হলো- অস্ট্রেলিয়া, ব্রুনাই, ভারত, ইন্দোনেশিয়া, জাপান, কোরিয়া প্রজাতন্ত্র, মালয়েশিয়া, নিউজিল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও ভিয়েতনাম। এসব দেশ একসাথে র বিশ্ব জিডিপির ৪০ শতাংশের প্রতিনিধিত্ব করে।

    মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে যে আইপিইএফ-এ অন্যান্য দেশের যোগদানের সুযোগ থাকবে এবং ওয়াশিংটন আশা করে যে বাংলাদেশ এটি নিবিড়ভাবে অনুসরণ করবে।

    আইপিইএফ-এর বিষয়ে চীনের অবস্থান জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকা আইপিইএফ-এ যোগ দেবে কি না, সে বিষয়ে বিভিন্ন দেশের পর্যবেক্ষণ থাকতে পারে, ‘তবে আমরা শুধু তা-ই করব যা আমাদের জাতীয় স্বার্থ রক্ষা করবে।’

    তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নতির সঙ্গে কখনই আপস করেন না, পদ্মাসেতু জাতীয় স্বার্থে তার দৃঢ় অবস্থানের একটি বড় উদাহরণ। তিনি বলেন, ‘সুতরাং, আমরা খুব খুশি যে আমাদের খুব শক্তিশালী নেতৃত্ব রয়েছে, আমরা আমাদের দেশের ভালোর জন্য যা করা সম্ভব তা করব।
    ড. মোমেন বলেন, ‘তবে, আমরা অন্যদের পরামর্শও শুনব, শুনতে তো ক্ষতি নেই।’


    পররাষ্ট্রমন্ত্রী বলেন, আইপিইএফ চারটি স্তম্ভের ওপর জোর দিয়েছে- সাপ্লাই চেইন স্থিতিস্থাপকতা, তথ্য ব্যবস্থাপনা, দুর্নীতি ও মানি লন্ডারিং এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে অবাধ ও ন্যায্য বাণিজ্য।

    তিনি বলেন, অবাধ বাণিজ্যের জন্য ইন্দো-প্যাসিফিক এলাকায় সাপ্লাই চেইন এবং ইনক্লুসিভ ও ওপেন নেভিগেশনের বিষয়ে ঢাকার কোনো পর্যবেক্ষণ নেই। ‘(আইপিইএফের মতো), আমরাও চাই যে সরবরাহ শৃঙ্খলে কোনও ব্যাঘাত না ঘটুক, তাই আমাদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই,’ তিনি বলেছিলেন।


    পাশাপাশি মন্ত্রী বলেন, স্বাধীন ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিকের ধারণা ঢাকার নীতির সাথে মিলে যায় কারণ বাংলাদেশ বঙ্গোপসাগরের উপকূলে অবস্থিত এই অঞ্চলে অবাধ, অন্তর্ভুক্তিমূলক এবং নিরাপদ নৌচলাচল দেখতে চায়। তিনি বলেন, ‘কিন্তু, আমাদের নীতিগুলো ছাড়া (আইপিইএফ)-এ আর কী আছে তা আমার জানা নেই।’

    মন্ত্রী বলেন, এটা একটা ভালো লক্ষণ যে আইপিইএফ মানি লন্ডারিং ইস্যুতে জোর দিতে চায় কারণ পশ্চিমা দেশগুলোর বেশিরভাগ ব্যাংক তাদের গোপনীয়তা আইনের কারণে বিদেশি নাগরিকদের অ্যাকাউন্টের তথ্য প্রকাশ করে না।

    তিনি যোগ করেন, ‘এটি ভালো খবর, যেহেতু আমরা কাউকে অবৈধভাবে দেশ থেকে অর্থ স্থানান্তরের অনুমতি দিই না... তাই আমাদের এটি দেখতে হবে।’
    ডেটা ম্যানেজমেন্ট প্রসঙ্গে মন্ত্রী বলেন, এ বিষয়ের আওতায় কী আছে তা ঢাকাকে বের করতে হবে।

    সম্প্রতি, বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র প্রথম মার্চ মাসে দ্বিপক্ষীয় সংলাপে ব্যক্তিগতভাবে তথ্য শেয়ার করে আইপিইএফ সম্পর্কে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে পরামর্শ শুরু করে।




    আন্তর্জাতিক - এর আরো খবর

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ১৩ জুন, ২০২২ ০৮:৩৩ পূর্বাহ্ন

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    ১৩ জুন, ২০২২ ০৮:৩৩ পূর্বাহ্ন