শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পদ্মা সেতু উদ্বোধনের দিনের এসএসসি পরীক্ষা আগের দিন

    নিজস্ব প্রতিবেদক

    ১৩ জুন, ২০২২ ০৭:৪২ পূর্বাহ্ন

    পদ্মা সেতু উদ্বোধনের দিনের এসএসসি পরীক্ষা আগের দিন

    চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে আগামী ১৯ জুন। এবার ৯টি সাধারণ বোর্ডের অধীনে এসএসসি, মাদ্রাসা বোর্ডের দাখিল এবং কারিগরি বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার্থীর সংখ্যা ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন।

    এদিকে দেশের মানুষের স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের তারিখ থাকায় আগামী ২৫ জুনের এসএসসি পরীক্ষা একদিন এগিয়ে আনা হয়েছে। ২৫ জুন সকালে ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয়পত্রের পরীক্ষায় বসার কথা ছিল শিক্ষার্থীদের। তার বদলে ২৪ জুন ওই পরীক্ষা নেওয়া হবে বলে।

    রোববার সচিবালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এসব তথ্য তুলে ধরেন। আসন্ন এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা সুষ্ঠু, নকলমুক্ত ও ইতিবাচক পরিবেশে সম্পন্নের লক্ষ্যে গঠিত জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা রক্ষা কমিটির সভা শেষে এ প্রেস ব্রিফিং করেন তিনি।


    তিনি বলেন, পদ্মা সেতু উদ্বোধনের দিন সারা দেশেই নানা উৎসব অনুষ্ঠান হবে। সেজন্য ওই দিনের পরীক্ষা একদিন এগিয়ে আনার সিদ্ধান্ত হয়েছে। ওইদিন সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত এ পরীক্ষা হবে। তিনি বলেন, যখন পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছিল, তারপর পদ্মা সেতুর উদ্বোধনের তারিখ ঠিক হয়েছে। সেজন্যই পরীক্ষার সময় পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    পরীক্ষার সূচি অনুযায়ী, সাধারণ বোর্ডে তত্ত্বীয় পরীক্ষা ১৯ জুন থেকে ৬ জুলাই এবং ব্যবহারিক পরীক্ষা ১৩ জুলাই শুরু হয়ে ১৯ জুলাই শেষ হবে। মাদ্রাসা শিক্ষাবোর্ডে তত্ত্বীয় পরীক্ষা ১৯ জুন থেকে ৬ জুলাই এবং ব্যবহারিক পরীক্ষা ৭ জুলাই শুরু হয়ে ১৭ জুলাই শেষ হবে। আর কারিগরি বোর্ডে তত্ত্বীয় পরীক্ষা ১৯ জুন থেকে ৪ জুলাই এবং ব্যবহারিক পরীক্ষা ৫ জুলাই শুরু হয়ে ১৪ জুলাই শেষ হবে।

    ব্রিফিংয়ে জানানো হয়, এবারও আগের মতো পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে হবে। তবে অনিবার্য কারণে কোনো পরীক্ষার্থীকে পরে প্রবেশ করতে দিলে তাদের নাম, রোল নম্বর, প্রবেশের সময় এবং দেরি হওয়ার কারণ রেজিস্টারে লিখে ওইদিনই সংশ্লিষ্ট বোর্ডে প্রতিবেদন আকারে পাঠাতে হবে।

    প্রশ্নফাঁস রোধে ট্রেজারি থেকে নির্দিষ্ট তারিখের পরীক্ষার প্রশ্নপত্রের সব সেট কেন্দ্রে নিয়ে যাওয়া হবে। আর পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে খুদে বার্তার মাধ্যমে সংশ্লিষ্টদের কাছে যে প্রশ্নপত্রে পরীক্ষা হবে, তার সেট কোড জানিয়ে দেওয়া হবে। কেন্দ্র -সচিব ছাড়া আর কেউ কোনো মুঠোফোন বা ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কেন্দ্রে যেতে পারবেন না। কেন্দ্র-সচিবও সাধারণ মানের একটি মুঠোফোন (ছবি তোলা যায় না, শুধু কল করা ও গ্রহণ করা যায় এমন ফোন) ব্যবহার করতে পারবেন।

    শিক্ষামন্ত্রী বলেন, এবার পরীক্ষার সময় তিন ঘণ্টা থেকে কমিয়ে দুই ঘণ্টা করা হয়েছে। এর মধ্যে প্রশ্নপত্রের এমসিকিউ অংশের জন্য ২০ মিনিট এবং সৃজনশীল (সিকিউ) অংশের জন্য ১ ঘণ্টা ৪০ মিনিট নির্ধারিত থাকবে। বিশেষভাবে সক্ষম পরীক্ষার্থীদের জন্য ১৫ থেকে ২০ মিনিট বৃদ্ধিসহ আলাদা কিছু সুযোগ-সুবিধা থাকছে বলেও তিনি উল্লেখ করেন।

    মন্ত্রী জানান, আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে আগামী ১৫ জুন থেকে ৭ জুলাই পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ থাকবে। এছাড়া সুষ্ঠুভাবে পরীক্ষা আয়োজনে সব প্রস্তুতি চূড়ান্ত করা হচ্ছে।




    সাতদিনের সেরা খবর

    শিক্ষা - এর আরো খবর

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    ১৩ জুন, ২০২২ ০৭:৪২ পূর্বাহ্ন