শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ভারতে মহানবী সম্পর্কে কটূক্তির প্রতিবাদে পত্নীতলায় বিক্ষোভ

    পত্নীতলা ( নওগাঁ ) প্রতিনিধি

    ১১ জুন, ২০২২ ০১:৪৯ অপরাহ্ন

    ভারতে মহানবী সম্পর্কে কটূক্তির প্রতিবাদে পত্নীতলায় বিক্ষোভ

    ভারত সরকারের মূখ্যপাত্র নুপুর শার্মা ও নবীন কুমার কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ (সা:)  এর নামে কটূক্তিকর বক্তব্য দেবার প্রতিবাদে নওগাঁর পত্নীতলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার (১০ জুন) জুমার নামাজের পর নজিপুর বাসস্টেন্ড জামে মসজিদ চত্বর থেকে নবী প্রেমিক তৈহিদী জনতার ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ মিছিলটি নজিপুর বাসস্টেন্ডের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় জামে মসজিদ চত্বরে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ ও মুনাজাত অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন ধামইরহাট- পত্নীতলার সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হুমায়ন কবীর চৌধুরী, নজিপুর সরকারী গোরস্থান জামে মসজিদের খতিব হাফেজ মাও মোয়াজ্জেম হোসেন, বাগমার হাফেজিয়া মাদ্রাসার মুহ্তামিম মুফতি মাও মোস্তাফিজুর রহমান, নওগাঁ মাদ্রাসার প্রিন্সিপাল মাও সানাউল্লাহ ও মামুনূর রশিদ রিপন।  

    সমাবেশ শেষে নজিপুর বাসস্টেন্ড জামে মসজিদের খতিব মুফতি মাও মুনিরুল ইসলাম মুনাজাত পরিচালনা করেন।প্রায় দুই হাজার মুসলিম জনতার অংশগ্রহণের  মধ্য দিয়ে মুনাজাতের মাধ্যমে বিক্ষোভ মিছিল ও সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর