শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পাইকগাছায় ইমাম পরিষদের বিক্ষোভ ও সমাবেশ

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

    ১১ জুন, ২০২২ ০৯:০৪ পূর্বাহ্ন

    পাইকগাছায় ইমাম পরিষদের বিক্ষোভ ও সমাবেশ

    পাইকগাছায় ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দু’নেতা মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৩ টায় পৌরসভা ইমাম পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল শুরু হয়ে পৌরসভা চত্বরে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

    পৌর ইমাম পরিষদের সভাপতি হাফেজ মাওলানা মোঃ শহিদুল ইসলাম সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কাদিরের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, মাওলানা রাইসুল ইসলাম, সাবেক চেয়ারম্যান গাজী জুনায়েদুর রহমান, মোঃ শামসুদ্দিন, মোঃ আবু সাদেক, সাইদুল ইসলাম, ইব্রাহিম খলিল, গোলাম রাব্বানী, মোঃ আব্দুল্লাহ, আব্দুল মালেক, আব্দুস সালাম, মোঃ ওলিউল্যাহ, মনিরুল ইসলাম, মুজিবুর রহমান, আব্দুল হাই, হারুন অর-রশিদ, আব্দুল মান্নান, আব্দুল হক, হাবিবুল্লাহ, কামরুল হুদা, মোঃ আব্দুর রশিদ, আকবার আলী, মোঃ রফিকুল ইসলাম, মোস্তফা কামাল, সাইদুজ্জামান, আব্দুস সাত্তার, আব্দুর রকিব, মনিরুল ইসলাম, আসাদুল ইসলাম তুহিন প্রমুখ।

    উক্ত বিক্ষোভ ও সমাবেশে উপজেলার সর্বোস্তরের ধর্মপ্রাণ মুসল্লীরা অংশ গ্রহণ করেন। এসময় তারা বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সাঃ) এর কটূক্তিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর