শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড পিরোজপুর নতুন কমিটির পরিচিতি সভা

    মো: নুর উদ্দিন শেখ, পিরোজপুর প্রতিনিধি

    ১০ জুন, ২০২২ ১০:১৮ অপরাহ্ন

    মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড পিরোজপুর নতুন কমিটির পরিচিতি সভা

    মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড পিরোজপুর জেলার নব নির্বাচিত কমিটির পরিচিতি সভা আজ (১০ জুন) শুক্রবার বিকাল ৩ ঘটিকায় স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ ভবনে অনুষ্ঠিত হয়েছে।

    সভায় সভাপতিত্ব করেন  পিরোজপুর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নবনির্বাচিত সভাপতি রেজাউল করিম মন্টু সিকদার, সঞ্চালনায় ছিলেন সংগঠনের নবনির্বাচিত-সাধারন সম্পাদক মোঃ সাইফুর রহমান । সন্তান কমান্ডের সদস্যদের দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সমীর কুমার বাচ্চু, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক সেন্টু,থানা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান দরানী প্রমুখ।

    এ সময়ে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কমিটির পক্ষ থেকে বক্তব্য প্রদান করেন সংগঠনের সহ-সভাপতি আবু সাইদ মোহাম্মাদ নাঈম, সহ-সভাপতি রাকিব উদ্দিন পাভেল, সাধারন সম্পাদক মোঃ সাইফুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ চাঁদ মিয়া রাতুল, সহ-সাংগঠনিক মোঃ সাইদুল হক মামুন, অর্থ সম্পাদক মোঃ নজরুল ইসলাম প্রমুখ। এসময়ে বক্তারা বীর মুক্তিযোদ্ধাদের সন্তান হিসেবে মুক্তিযুদ্ধাদের সঠিক ইতিহাস জানা ও তাদের স্মৃতি রক্ষায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন। নুতন কমিটি আগামীতে মুক্তিযোদ্ধা সন্তানদের স্বার্থরক্ষায় কাজ করবেন বলে জানান।

    সভায় মুক্তিযুদ্ধের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নিরাবতা পালন ও দোয়া করেন। সভা শেষে নুতন কমিটির একটি অনুমোদিত কপি বীর মুক্তিযোদ্ধা কমান্ডারদের হাত থেকে নুতন কমিটির সকলে গ্রহন করেন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর