শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পত্নীতলায় কৃষি আবহাওয়া তথ্য সেবা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

    পত্নীতলা ( নওগাঁ ) প্রতিনিধি

    ১০ জুন, ২০২২ ০৭:৫১ পূর্বাহ্ন

    পত্নীতলায় কৃষি আবহাওয়া তথ্য সেবা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

    নওগাঁর পত্নীতলায় দিনব্যাপী  কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্পের আওতায় কৃষি আবহাওয়া তথ্য সেবা বিষয়ক রোভিং সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার ( ৯ জুন ) সকাল ১০ টা থেকে উপজেলার কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে  কৃষি অফিসের আয়োজনে দিনব্যাপী এই কর্মসূচির আয়োজন করা হয়। উক্ত সেমিনারে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রকাশ চন্দ্র সরকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ( ভারপ্রাপ্ত ) কৃষিবিদ এ কে এম মনজুরে মাওলা।

    বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামছুল আলম শাহ্, উপজেলা মৎস কর্মকর্তা মো: আবু সাঈদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল রাহাদ, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো: মোহাইমিনুল ইসলাম প্রমূখ।

    এ সময় পত্নীতলা উপজেলার বাছাইকৃত ৫০ জন কৃষকদের কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্পের আওতায় কৃষি আবহাওয়া তথ্য সেবার প্রশিক্ষণ দেওয়া হয়।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর