শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • রাজধানীর শাহবাগে নিবন্ধিত নিয়োগ বঞ্চিত শিক্ষকদের গণ-অনশন

    আলী আকবর, নিজস্ব প্রতিবেদক

    ৮ জুন, ২০২২ ০৮:৩৬ অপরাহ্ন

    রাজধানীর শাহবাগে নিবন্ধিত নিয়োগ বঞ্চিত শিক্ষকদের গণ-অনশন

    প্যানেলের মাধ্যমে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের দাবিতে গণ অনশন কর্মসূচি পালন করছেন  ১ থেকে ১২ তম নিয়োগ বঞ্চিত  নিবন্ধিত শিক্ষকগন প্যানেল প্রত্যাশীরা। অনশনকারীদের হাতে, ‘গণবিজ্ঞপ্তির নামে ক্যাসিনো ব্যবসা বন্ধ করো’, ‘এক পোস্টে হাজার আবেদন কোনো দেশে নাই’, ‘এক আবেদনে নিয়োগ চাই’ ‘নিবন্ধন সার্টিফিকেট একাডেমিক সার্টিফিকেট না, সুতরাং প্যানেল করে নিয়োগ চাই’, ‘সনদ যার চাকরি তার’ ইত্যাদি লেখা ব্যানার ফেস্টুন দেখা যায়।

    প্যানেল প্রত্যাশী নিবন্ধিত শিক্ষক সংগঠনের সভাপতি মো. আমির হোসেন জানান, তৃতীয় গণবিজ্ঞপ্তিতে ৫৪ হাজার শিক্ষক নিয়োগের কথা বলা হচ্ছে , তবে এর মধ্যে মাত্র ১৪ হাজার প্রার্থী প্রকৃত পক্ষে, নিয়োগ পেয়েছেন। আর বাকিরা সবাই ইনডেক্সধারী  তারা এক প্রতিষ্ঠান থেকে আরেক প্রতিষ্ঠানে বদলির আবেদন করেছেন। সবগুলো পদ যদি ইনডেক্সধারীদের বিপরীতে পূরণ হয় তাহলে নতুন বা এখনো যারা নিয়োগ সুপারিশ পায়নি তারা কখনোই চাকরি পাবে না।

    তিনি বলেন, এনটিআরসিএ ইনডেক্সধারীদের এমপিও হওয়ার পর সনদ রহিতকরণের পরিবর্তে বার বার প্রতিষ্ঠান বদল করার সুযোগ দিচ্ছে। এতে তাদের গণবিজ্ঞপ্তি নামক ক্যাসিনো ব্যবসা দিনকে দিন জমে ওঠছে। এনটিআরসিএ এ সুযোগ কাজে লাগিয়ে ইনডেক্সধারীসহ সবাইকে যুদ্ধক্ষেত্রে নামিয়ে দিচ্ছে। ১৬তম নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হলো ১৮ হাজারেরও অধিক। বছরে ২০/৩০ হাজার যোগ হবে আর বারবার পূর্বের নিয়োগ প্রাপ্ত ইনডেক্সধারীরা সুপারিশ পাবে। এভাবে চলতে থাকলে শুধু ১-১২তম নয়, ১৩ তম, ১৪তম, ১৫তম ও ১৬তম একটি  অংশেরও কোনো দিন চাকরি হবে না।

    তিনি আরও বলেন, কারো স্কুল পর্যায়ে নিবন্ধন সনদ আছে, কারো কলেজ পর্যায়ে সনদ আছে, কারো কারো উভয়টি আছে। অনেকের তিনটি, চারটি এমনটি পাঁচটি পর্যন্ত সনদ আছে। সে হিসাবে প্রকৃত নিবন্ধনধিত সার্টিফিকেটদারি ৬০ থেকে ৭০ হাজার । শিক্ষক নিবন্ধন সনদ চাকরির সনদ, একাডেমিক সনদ নয়। শিক্ষকতা ছাড়া এ সনদ কোনো কাজে ও আসবে  না। প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে অর্জিত শিক্ষক হওয়ার যোগ্যতার সনদ- শিক্ষক নিবন্ধন সনদ। তাই ,সনদ যার, চাকরি তার। অনশনকারীরা মনে করেন, শুধুমাত্র এনটিআরসিএ চেয়ারম্যান মহোদয়ের সদিচ্ছা থাকলেই এই সংকট সমাধান হওয়া সম্ভব। তারা মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন ত্রবং নিয়োগের ঘোষণা চান।




    সাতদিনের সেরা খবর

    শিক্ষা - এর আরো খবর