শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পিরোজপুরে গাঁজা গাছসহ যুবক গ্রেপ্তার

    পিরোজপুর প্রতিনিধি

    ৮ জুন, ২০২২ ০৪:১১ অপরাহ্ন

    পিরোজপুরে গাঁজা গাছসহ যুবক গ্রেপ্তার

    পিরোজপুর সদর উপজেলায় গাঁজা গাছসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। বুধবার (৮জুন)  সকাল ৭টায় পিরোজপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মধ্য ডুমরিতলা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জেলা ডিবি (উত্তর) শাখার এসআই দেলোয়ার হোসেন জসিম জানান।

    গ্রেপ্তার পলাশ ফকির (৩২) পিতা- জয়নাল আবেদীন ফকির মধ্য ডুমরিতলা গ্রামের বাসিন্দা তার  তার বিরুদ্ধে থানায় মাদকসহ বিভিন্ন অপরাধে ১০ টি মামলা আছে।


    এসআই দেলোয়ার বলেন, পলাশের বাড়ি থেকে সাতটি গাঁজা গাছ উদ্ধার করা হয়েছে। এখানে যে গাঁজা রয়েছে তার মূল্য হবে প্রায় দুই লাখ টাকা।  আসামীকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর