ইরানে ট্রেন দুর্ঘটনায় ১০ জন নিহত

জাগো কণ্ঠ ডেস্ক

৮ জুন, ২০২২ ০৩:৫৭ অপরাহ্ন

 ইরানে ট্রেন দুর্ঘটনায় ১০ জন নিহত

ইরানের মাশহাদ ও ইয়াজদের মধ্যবর্তী তাবাসের কাছে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে বুধবার কমপক্ষে ১০ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যম এ কথা জানায়।

ন্যাশনাল রেসকিউ সার্ভিসের মুখপাত্র মোজতবা খালেদীর বরাত দিয়ে রাষ্ট্রীয় টিভিতে বলা হয়, এই ঘটনায় দশজন নিহত এবং আরো অনেকে আহত হয়েছেন। তিনি বলেন, ‘আহতদের মধ্যে ১২ জনের অবস্থা আশঙ্কাজনক এবং তাদের হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।’




সাতদিনের সেরা খবর

আন্তর্জাতিক - এর আরো খবর