শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • বুয়েটের স্থাপত্য বিভাগে প্রথম হলি ক্রসের নাবিলা

    জাগো কণ্ঠ ডেস্ক

    ২৬ নভেম্বর, ২০২১ ০৬:১৯ অপরাহ্ন

    বুয়েটের স্থাপত্য বিভাগে প্রথম হলি ক্রসের নাবিলা

    বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বিভিন্ন বিভাগে ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে স্থাপত্য বিভাগের ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছেন নাবিলা তাবাসসুম। শুধু লিখিত পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ভর্তিযোগ্য প্রার্থীদের মেধাতালিকা তৈরি করেছে বুয়েট।

    নাবিলা তাবাসসুম হলি ক্রস কলেজের শিক্ষার্থী ছিলেন। ভর্তি পরীক্ষায় তার রোল নম্বর ছিল ৯০৩১৯।

    অন্যদিকে প্রকৌশল এবং নগর ও অঞ্চল পরিকল্পনা (ইউআরপি) বিভাগে প্রথম হয়েছেন বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থী মেফতাউল আলম সিয়াম। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষায়ও প্রথম হন তিনি।


    এর আগে, গত ২০ ও ২১ অক্টোবর বুয়েটের ভর্তি পরীক্ষার প্রাক-নির্বাচনি পর্ব অনুষ্ঠিত হয়। সেই পরীক্ষার ফলে প্রথম ছয় হাজার জন লিখিত পরীক্ষার জন্য মনোনীত হন। গত ৬ নভেম্বর অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় ছয় জন প্রার্থী অনুপস্থিত ছিলেন।

    বুয়েটে এবারের শিক্ষাবর্ষে মোট আসন ১ হাজার ২১৫টি। প্রকৌশল বিভাগ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের জন্য মোট আসন ১ হাজার ১৫৫টি (তিনটি সংরক্ষিত আসনসহ) আর স্থাপত্য বিভাগের জন্য আসন ৬০টি (১টি সংরক্ষিত আসনসহ)।

    প্রকাশিত ফলে স্থাপত্য বিভাগে ভর্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন ৬০ জন আর অপেক্ষমাণ তালিকায় আছেন ১২০ জন। প্রকৌশল বিভাগ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগে ভর্তির জন্য ১ হাজার ১৫৫ জন শিক্ষার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন, অপেক্ষমাণ তালিকায় আছেন ৬৪৫ জন।




    সাতদিনের সেরা খবর

    শিক্ষা - এর আরো খবর

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    ২৬ নভেম্বর, ২০২১ ০৬:১৯ অপরাহ্ন

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    ২৬ নভেম্বর, ২০২১ ০৬:১৯ অপরাহ্ন

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    ২৬ নভেম্বর, ২০২১ ০৬:১৯ অপরাহ্ন