শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • কসবা আওয়ামী লীগের নতুন সভাপতি আনিসুল হক, সম্পাদক রাশেদুল কায়সার

    নিজস্ব প্রতিবেদক

    ৬ জুন, ২০২২ ০৯:৫৫ অপরাহ্ন

     কসবা আওয়ামী লীগের নতুন সভাপতি আনিসুল হক, সম্পাদক রাশেদুল কায়সার

    ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিকী সম্মেলনে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক সভাপতি এবং উপজেলা চেয়ারম্যান রাশেদুল কায়সার ভূঁইয়া জীবন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

    গত শনিবার দুপুরে অনুষ্ঠিত সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কোনো প্রার্থী না থাকায় আনিসুল হক সভাপতি এবং রাশেদুল কায়সার ভূঁইয়া জীবন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

    সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। সম্মেলন উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।

    কসবা উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক আনিসুল হকের সভাপতিত্বে সম্মেলনের প্রথম অধিবেশনে জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, সংসদ সদস্য বি এম ফরহাদ হোসেন সংগ্রাম ও উম্মে ফাতেমা নাজমা বেগম, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. হেলাল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর